ডেস্ক, রাজনীতি ডটকম

কলম্বিয়ার উত্তরাঞ্চলে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় ক্রুসহ ১৫ জন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন।
বুধবার দুপুরে ভেনেজুয়েলা সীমান্তসংলগ্ন ওকানিয়া শহরে অবতরণের ঠিক ১১ মিনিট আগে 'সাতেনা' এয়ারলাইন্সের বিমানটি নিয়ন্ত্রণ কক্ষের সাথে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দুর্গম পাহাড়ি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। নিহতদের মধ্যে দেশটির একজন বর্তমান আইনপ্রণেতা এবং আসন্ন নির্বাচনের প্রার্থীও রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
সাতেনা জানায়, ভেঙে পড়া বিমানটি ছিল একটি বিচক্রাফ্ট (Beechcraft) ১৯০০ টুইন-প্রপেলার বিমান।
বিস্তারিত তথ্য না দিয়ে বিমান সংস্থাটি বিবৃতিতে জানিয়েছে, ওই ফ্লাইটটি ‘মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে’। এই অঞ্চলের একটি পাহাড়ি এলাকায় বিমানের ধ্বংসাবশেষটি খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে তারা।
বিমান সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ফ্লাইট এনএসই ৮৮৪৯ বুধবার কলম্বিয়ার কুকুতা শহর থেকে উড্ডয়ন করে। এতে ১৩ যাত্রী ও দুজন ক্রু ছিলেন।
স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৫ মিনিটে ভেনেজুয়েলা সীমান্তসংলগ্ন ওকানিয়া শহরে অবতরণের কথা ছিল বিমানটির। তবে অবতরণের নির্ধারিত সময়ের ১১ মিনিট আগে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সরকারি তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন আইনপ্রণেতা ডায়োজেনেস কুইন্তেরো আমায়া এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদো।
বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই পাহাড়ি এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করা হয়। যাত্রীদের স্বজনদের তথ্য জানাতে একটি হটলাইনও চালু করা হয়। কলম্বিয়ার সশস্ত্র বাহিনী উদ্ধার অভিযানে সহায়তা করছে।
কুকুতা অঞ্চলটি পাহাড়ি এলাকা। সেখানকার আবহাওয়া অত্যন্ত পরিবর্তনশীল। এর কিছু অংশ কলম্বিয়ার বৃহত্তম গেরিলা গোষ্ঠী, ন্যাশনাল লিবারেশন আর্মি দ্বারা নিয়ন্ত্রিত।

গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দেশটিতে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৭ দশমিক ৫। এতে রাজধানী কারাকাসসহ উপকূলীয় অঞ্চল ও আশপাশের শহরগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটিই ভেনেজুয়েলায় সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প বলে জা
১১ ঘণ্টা আগে
গত সপ্তাহে ট্রাম্প আলাদাভাবে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। পরে বুধবার ন্যাটো সম্মেলনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে জেলেনস্কি জানান, সেখানে ‘শান্তিকে আরও কাছে নিয়ে আসার বিভিন্ন ধারণা’ নিয়ে আলোচনা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র যখন ইরানকে অবস্থান স্পষ্ট করার জন্য চাপ দিচ্ছে, ঠিক তখনই এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের জন্য ফি আরোপের আলোচনা শুরু করেছে ইউরোপ। একই সময়ে ওমানও মালাক্কা প্রণালির নীতিমালা অনুসরণ করে হরমুজের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে, যা ব্যাখ্যা করতে তেহরানে আইন ব
১৪ ঘণ্টা আগে
ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।
১৫ ঘণ্টা আগে