ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় দিনভর চলা এক রক্তক্ষয়ী নিরাপত্তা অভিযানে ওয়ান্টেড কমান্ডারসহ পাঁচ জঙ্গি নিহত হয়েছে।
শুক্রবার ডোমেল তহসিলে পরিচালিত এই অভিযানে ২৫টিরও বেশি কোয়াডকপ্টার ব্যবহার করে হামলা চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। তবে এই সামরিক অভিযানের সময় গোলাবর্ষণে এক পরিবারের তিন বেসামরিক নাগরিক নিহত হওয়ায় পুরো এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।
স্পেরকা ও কোটকা আকবর আলী খান এলাকায় পরিচালিত এই অভিযানে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের আস্তানায় ২৫টিরও বেশি কোয়াডকপ্টার হামলা চালায়। অভিযানের সময় উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি চলে। সূত্র জানায়, এ সময় অন্তত সাত জঙ্গি আহত হয়েছে।
নিহত কমান্ডারকে জেওয়ারান ওরফে আল-বদরি হিসেবে শনাক্ত করা হয়েছে, যিনি একাধিক মামলায় ওয়ান্টেড ছিলেন। অভিযানের পর এলাকায় পালিয়ে যাওয়া সন্দেহভাজনদের ধরতে ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে।
স্থানীয়দের মতে, অভিযানের সময় একটি বাড়িতে গোলাবর্ষণের ফলে এক ব্যক্তি, তার মা ও দাদি নিহত হন। একই পরিবারের নারী ও শিশুসহ আরও কয়েকজন আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়। খলিফা গুল নওয়াজ হাসপাতালের একজন মুখপাত্র জানান, আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছে, যাদের মধ্যে দুই নারী ও দুই শিশু রয়েছে।
কর্তৃপক্ষ জানায়, অভিযানের সময় বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছিল। বান্নুর সিনিয়র পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো অভিযান তদারকি করেন।
এর আগে চলতি সপ্তাহে ডোমেলে পুলিশের সঙ্গে গোলাগুলিতে দুই জঙ্গি নিহত হয়। এছাড়া ১৩ জানুয়ারি বান্নু জেলায় সশস্ত্র হামলায় একটি শান্তি কমিটির চার সদস্য নিহত হন।

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট
১১ ঘণ্টা আগে
তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।
১৩ ঘণ্টা আগে
সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব
১৩ ঘণ্টা আগে
ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।
২০ ঘণ্টা আগে