ডেস্ক, রাজনীতি ডটকম

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান শান্তি আলোচনায় অগ্রগতির খবরের মাঝেই পারস্য উপসাগরে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার হরমুজ প্রণালির দিকে ধেয়ে আসা ইরানের বেশ কয়েকটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ (আত্মঘাতী ড্রোন) গুলি করে বিধ্বস্ত করেছে মার্কিন বাহিনী।
বার্তা সংস্থা রয়টার্স একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে। নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্রটি জানিয়েছে, আকাশপথে ধেয়ে আসা ইরানি ড্রোনগুলো ওই অঞ্চলের আন্তর্জাতিক সমুদ্রসীমায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছিল।
এই ঘটনার ঠিক কয়েক ঘণ্টা আগে, শুক্রবার সকালেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকারী বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে ইরান যাতে আর কোনো ড্রোন হামলা না চালায়।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, তেহরানের উচিত হবে পরিস্থিতি সামাল দেওয়া এবং তা করতে হবে ‘খুব দ্রুত’! মার্কিন প্রেসিডেন্টের এই হুঁশিয়ারির পরপরই ইরানি ড্রোন ভূপাতিত করার এই ঘটনা ঘটল, যা চলমান শান্তি প্রক্রিয়ার মাঝে নতুন করে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্র বিশ্বের ৩০টিরও বেশি দেশে ১২০টির বেশি জৈব গবেষণাগারে (বায়োলজিক্যাল ল্যাবরেটরি) অর্থায়ন করেছে বলে দাবি করেছেন দেশটির সাবেক জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) তুলসী গ্যাবার্ড। নতুনভাবে অবমুক্ত (ডিক্লাসিফায়েড) কিছু নথির বরাত দিয়ে তিনি এই তথ্য প্রকাশ করেছেন। এই গোয়েন্দা প্রতিবেদনের পর ডোনাল্ড ট
১৬ ঘণ্টা আগে
একবিংশ শতাব্দীর তরুণ প্রজন্মের হাত ধরে দক্ষিণ এশিয়ায় যে রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছিল, তা এখন এক চরম সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার তরুণদের নেতৃত্বাধীন গণআন্দোলনের ওপর ভর করে ক্ষমতায় আসা নতুন সরকারগুলোর পেছনে বর্তমানে ব্যাপক জনসমর্থন রয়েছে। তবে ইরান যুদ্ধের প্রভাব এবং প্রতিবেশী
১৭ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করেছেন, কারণ আলোচনাকারীরা "মাত্রই একটি চমৎকার সমঝোতায় পৌঁছেছেন"। তার মতে, চুক্তিটি খুব শিগগিরই স্বাক্ষরিত হতে পারে।
১৯ ঘণ্টা আগে
পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার বার্তায় বলেন, ‘শান্তি চুক্তিটি নস্যাৎ করার জন্য একটি মহল ক্রমাগত বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এই সব অপপ্রচারের ঊর্ধ্বে থেকে আমরা নিশ্চিত করছি যে, শান্তি চুক্তির চূড়ান্ত পাঠ বা টেক্সট নিয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।’
২০ ঘণ্টা আগে