ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে বহুল প্রতীক্ষিত সমঝোতা চুক্তি সই হতে যাচ্ছে আগামীকাল রোববার (১৪ জুন)। তবে ইরানের পক্ষ থেকে চুক্তির সময় এখনো নিশ্চিত করা হয়নি। উলটো রোববার এ চুক্তি সই হবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার (১৩ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তি নিয়ে এ ঘোষণা দিয়েছেন।
ট্রাম্প লিখেছেন, চুক্তিটি আগামীকাল (রোববার) সই হওয়ার কথা রয়েছে। চুক্তি সইয়ের সঙ্গেই হরমুজ প্রণালি সবার জন্য খুলে দেওয়া হবে। পরিস্থিতি পুরোপুরি শান্ত হলে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে অবশিষ্ট ‘নিউক্লিয়ার ডাস্ট’ বা পারমাণবিক উপাদান সংগ্রহ করবে।
ট্রাম্পের ভাষায়, ‘সেগুলো নিম্নমাত্রায় রূপান্তর করা হবে এবং ধ্বংস করা হবে, তা ইরানেই হোক বা যুক্তরাষ্ট্রে। আমরা ভবিষ্যতে ইরান এবং পুরো মধ্যপ্রাচ্যের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।’
তবে মার্কিন প্রেসিডেন্ট একই সঙ্গে সতর্কবার্তাও দিয়েছেন। লিখেছেন, ‘আশা করি পুরো প্রক্রিয়াটি দ্রুত, সহজ ও মসৃণভাবে সম্পন্ন হবে। যদি তা না হয়, তাহলে আমাদের হাতে চূড়ান্ত বিকল্প রয়েছে, যা আর কখনো ব্যবহার করতে হবে না বলেই আমরা আশা করি।’
ট্রাম্পের এই ঘোষণার পর তেহরান থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আল-জাজিরার তেহরান প্রতিনিধি আলমিগদাদ আলরুহাইদের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বক্তব্যের কয়েকটি অংশ ইরানি কর্মকর্তাদের আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে হচ্ছে।
বিশেষ করে চুক্তি সইয়ের সময়সূচি নিয়ে দুপক্ষের বক্তব্যে পার্থক্য দেখা যাচ্ছে। ইরান এরই মধ্যে স্বীকার করেছে যে আলোচনায় অগ্রগতি হয়েছে এবং খসড়া চুক্তির পাঠ দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ ও সর্বোচ্চ নেতার কার্যালয়ে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক (এমওইউ) রোববার সই হবে না। যদিও তিনি স্বীকার করেছেন, আগামী কয়েক দিনের মধ্যে চুক্তি হওয়ার সম্ভাবনা বেশ বেশি।
গত কয়েক মাস ধরে চলা সংঘাত ও উত্তেজনার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হরমুজ প্রণালিতে নৌ চলাচল, ইরানের জব্দ করা অর্থ ছাড়, নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাই চুক্তির মূল বিষয় বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, সত্যি সত্যি চুক্তি সই হলে তা শুধু যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কেই নয়, বরং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও বৈশ্বিক জ্বালানি বাজারেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে তেহরানের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট না হওয়া পর্যন্ত চুক্তি নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটছে না।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূল রক্ষাকারী সংস্থা ‘ফ্রন্টেক্স’-এর একটি বিমান ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আইয়েরাপেত্রা উপকূলে ৪০ জন অভিবাসীবাহী একটি নৌকার সন্ধান পায়। খবর পেয়ে গ্রিক কোস্ট গার্ড ও স্থানীয় একটি মাছ ধরার ট্রলার যৌথ অভিযান চালিয়ে
৭ ঘণ্টা আগে
২০১৫ সালে ‘অবাঞ্ছিত সংগঠন’ আইন কার্যকর হওয়ার পর থেকে রাশিয়া শত শত বিদেশি সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে। এই তালিকায় রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, বিভিন্ন স্বাধীন সংবাদমাধ্যম এবং যুক্তরাষ্ট্রের ইয়েল ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানও।
১৬ ঘণ্টা আগে
সম্পর্ক পুনঃস্থাপনের পেছনে পেরুর নতুন ডানপন্থি প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরির ভূমিকা গুরুত্বপূর্ণ। গত জুলাইয়ে দায়িত্ব নেওয়ার আগেই তিনি মেক্সিকোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ প্রকাশ করেছিলেন।
১৬ ঘণ্টা আগে