ডেস্ক, রাজনীতি ডটকম

সৌদি আরব সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভূয়সী প্রশংসা করেন। এর পরই তিনি যুবরাজকে এক ব্যতিক্রমী প্রশ্ন করেন। ট্রাম্প সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসককে জিজ্ঞাসা করেন, তিনি রাতে ঘুমান কি না।
ট্রাম্পের পুরো বক্তব্য জুড়ে এমন উচ্ছ্বসিত প্রশংসা এবং রসিকতায় মোহাম্মদ বিন সালমান হেসে ফেলেন এবং দর্শক দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানান।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়,রিয়াদের বিশ্ব ব্যবসায়িক নেতাদের এক সম্মেলনে ট্রাম্প সমালোচনা মোকাবিলা করে দেশকে শক্তিশালী ব্যবসায়িক কেন্দ্রে পরিণত করার জন্য সৌদি যুবরাজের ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘মোহাম্মদ, তুমি কি রাতে আদৌ ঘুমাও? কীভাবে ঘুমাতে পারো তুমি?’
ট্রাম্প আরও বলেন, ‘কী দারুণ কাজ তোমার!’ এ সময় তিনি সৌদি যুবরাজকে ইঙ্গিত করে বলেন, ‘তিনি আমাদের অনেকের মতোই পাশ ফেরেন, সারা রাত এপাশ-ওপাশ করেন এই ভেবে যে, আমি কীভাবে আরও ভালো করতে পারি। যারা রাতে এপাশ-ওপাশ করেন না, তারা কখনোই আপনাকে প্রতিশ্রুত ভূমিতে নিয়ে যেতে পারবে না।’
এমবিএস নামেও পরিচিত এই যুবরাজের নেতৃত্বে সৌদি আরবের পরিবর্তনে নিজের মুগ্ধতা প্রকাশ করে ৭৮ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সমালোচকেরা ভেবেছিল এটা (সৌদির উত্থান) সম্ভব নয়, কিন্তু আপনারা তা করেছেন। কিন্তু গত ৮ বছরে সৌদি আরব সমালোচকদের ভুল প্রমাণিত করেছে...আমি তাকে খুব পছন্দ করি। আমি তাকে অনেক বেশি পছন্দ করি।’
যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ বজায় রাখার প্রতিশ্রুতি জানিয়ে ট্রাম্প ঘোষণা করেন, তিনি এমবিএস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের অনুরোধে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন। তিনি বলেন, ‘আহ, যুবরাজের জন্য আমি কত কিছুই না করি!’
ট্রাম্প তার বক্তৃতায় সৌদি আরবকে ‘বিশ্বের কেন্দ্র’ হিসেবে আখ্যা দেন।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনায় উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ তথ্য প্রকাশ করে।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ সম্ভাব্য ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির শর্তাবলি নিয়ে আলোচনা করছে। এই আলোচনা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের পথ তৈরি করতে পারে। রোববার (৫ এপ্রিল) এমনটাই জানিয়েছে মার্কিন অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
৮ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একের পর এক হুমকি দিয়েই যাচ্ছেন। সর্বশেষ হুমকিতে ট্রাম্প বলেছেন, আগামীকাল মঙ্গলবার পর্যন্ত তাঁর দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগে যদি তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনো শান্তিচুক্তিতে পৌঁছাতে না পারে, তবে তিনি ‘পুরো ইরান উড়িয়ে দেবেন।’
৯ ঘণ্টা আগে
অশালীন ভাষা ব্যবহার করে ট্রাম্প লিখেছেন, মঙ্গলবার হবে ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ এবং ‘ব্রিজ (সেতু) ডে’। সবকিছু একবারে হবে। এমন কিছু, যা আগে কখনো দেখা যায়নি।
১৮ ঘণ্টা আগে