ডেস্ক, রাজনীতি ডটকম

ভারত নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক কর্মীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়ার পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার (১৩ মে) পাকিস্তান ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তার কর্মকাণ্ড তার কূটনৈতিক মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানায় পাকিস্তান।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘পাকিস্তান সরকার ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তিনি এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিলেন যা তার বিশেষ মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’
এতে আরও বলা হয়, গতকাল মঙ্গলবার ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর আগে, ভারতও গুপ্তচরবৃত্তির অভিযোগে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে বহিষ্কার করে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই কর্মকর্তা ভারতে ‘তার পদমর্যাদার সঙ্গে বেমানান কার্যকলাপে লিপ্ত ছিলেন’ এবং তাকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়। চার দিনের সামরিক উত্তেজনার মধ্যেই দুই প্রতিবেশী দেশের মধ্যে এই ঘটনা ঘটল।
সূত্র: দ্য ডন এবং এনডিটিভি

যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পার হলেও আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। ইরানি কর্মকর্তারা ট্রাম্পের একের পর এক দাবি প্রত্যাখ্যান করে আসছেন। অন্যদিকে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর কড়া অবরোধ আরোপ
১৭ ঘণ্টা আগে
স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটে দেশটির পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূ-কম্পনটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে সংঘটিত এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।
১৭ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় এবং কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণার মুখে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.৫০
১ দিন আগে
দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পায়। ‘বম্ব ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’ শিরোনামের ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে।
১ দিন আগে