ডেস্ক, রাজনীতি ডটকম

মেক্সিকোতে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। স্থানীয় একজেন কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
স্থানীয় সরকারি কর্মকর্তা স্যামুয়েল আগুইলার পালা জানিয়েছেন, গতকাল বুধবার সকালে পুয়েবলা রাজ্যের কুয়াকনোপালান এবং ওহাকাকার মধ্যবর্তী মহাসড়কে তিনটি যানবাহনের সংঘর্ষ ঘটে। পালা বলেন, ঘটনাস্থলেই ১৮ জন মারা যান এবং পরে হাসপাতালে আরো তিনজন মারা যান।
তিনি এক্স-এ লিখেছেন, ‘আরও বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’
স্থানীয় সংবাদমাধ্যমের মতে, দুর্ঘটনাটি একটি ট্যাংকার ট্রাক, একটি বাস এবং একটি ভ্যানের সঙ্গে হয়েছিল। মেক্সিকান সংবাদপত্র লা জোর্নাডা জানিয়েছে, একটি ট্রাক একটি ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে।
তাতে আরও বলা হয়, বিপরীত লেনে যাওয়ার সময়, ট্রাকটি একটি বাসকে ধাক্কা দেয় এবং এরপর বাসটির সঙ্গে একটি পরিবহন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এবং খাদে পড়ে আগুন ধরে যায়। সূত্র : বিবিসি

যুক্তরাষ্ট্রের চাপ ও কূটনৈতিক প্রচারণার মুখে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অন্তত ১৩টি দেশ অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।
১৩ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে শনিবার শোকের জনসমুদ্রে পরিণত হয় তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স। লাখো মানুষের উপস্থিতিতে জাতীয় সংগীত, ধর্মীয় শোকগাথা ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তার সপ্তাহব্যাপী দাফন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
১৪ ঘণ্টা আগে
কমিউনিজমকে যুক্তরাষ্ট্রের জন্য নতুন হুমকি আখ্যা দিয়ে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশকে ইঙ্গিত করে তিনি তীব্র আক্রমণ শানান। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রে নতুন করে ‘কমিউনিস্ট হুমকি’ মাথাচাড়া দিয়ে উঠছে এবং এ ধরনের মতাদর্শের সমর্থকরাই ‘১৭৭৬ সালের ৪ জুলাইয়ের শত্রু’।
১৫ ঘণ্টা আগে
বৃহস্পতিবার গভীর রাতে প্রথমবারের মতো খামেনির কফিন জনসাধারণের সামনে আনা হয়। এ সময় হাজারো ইরানি কান্নায় ভেঙে পড়েন। শোকগীতি গাওয়ার সঙ্গে তাল মিলিয়ে তারা দুলতে থাকেন এবং মাথায় আঘাত করতে থাকেন। কফিনের ওপর ফুল ছুড়ে দেওয়া হলে সেগুলো পরে জনতার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে