পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারতপন্থি’ ২২ সন্ত্রাসী নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ মে ২০২৬, ১০: ১২
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে ২২ জন ‘ভারতপন্থী’ সন্ত্রাসী নিহত হয়েছে। গত ১৭ মে থেকে শুরু হওয়া এই ‘স্যানিটাইজেশন অপারেশন’ বা তল্লাশি অভিযানে তীব্র গোলাগুলির পর বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার (১৯ মে) এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই দাবি নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অস্ত্রধারীদের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর ১৭ মে থেকে সেখানে ‘স্যানিটাইজেশন অপারেশন’ শুরু করা হয়। পরবর্তী ২৪ ঘণ্টায় নিরাপত্তা বাহিনী অভিযান জোরদার করে অস্ত্রধারীদের অবস্থান ঘিরে ফেলে এবং তীব্র গোলাগুলির পর ২২ জনকে হত্যা করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিহতরা ওই অঞ্চলে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে দাবি করেছে সেনাবাহিনী।

আইএসপিআর দাবি করে, অস্ত্রধারীরা স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে নিজেদের নিরাপদ চলাচলের সুযোগ তৈরি করত, যা তারা ‘অত্যন্ত নিন্দনীয়’ বলে উল্লেখ করেছে।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, ‘আজম-ই-ইস্তেহকাম’ অভিযানের অংশ হিসেবে সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ দমনে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ চালিয়ে যাবে।

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী হামলা বেড়েছে বলে অভিযোগ ইসলামাবাদের।

পাকিস্তানের দাবি, আফগান তালেবান সরকার এখনো তাদের ভূখণ্ডে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় জড়িত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি।

রাজনীতি/এসআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement