ডেস্ক, রাজনীতি ডটকম

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আজ ভারতের গুজরাটের নভসারি জেলায় 'লাখপতি দিদি’ অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ভাষণের সময় প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেবেন শুধু নারী পুলিশকর্মীরাই। আন্তর্জাতিক নারী দিবসের কথা মাথায় রেখে, নারীশক্তিকে অভিবাদন জানাতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।
বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি জানিয়েছেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গুজরাট পুলিশ একটি অনন্য উদ্যোগ নিচ্ছে। ভারতের ইতিহাসে এই প্রথমবার শুধুমাত্র নারী পুলিশকর্মীরাই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের পুরো নিরাপত্তা ব্যবস্থা দেখাশোনা করবেন। নভসারির ভানসি বরসি গ্রামের হেলিপ্যাডে পৌঁছানো থেকে শুরু করে অনুষ্ঠানস্থল পর্যন্ত প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেবে নারীবাহিনী।
এক সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, মোট ২ হাজার ১৬৫ জন নারী কনস্টেবল, ১৮৭ জন নারী পিআই, ৬১ জন নারী পিএসআই, ১৯ জন নারী ডিওয়াইএসপি, ৫ জন নারী ডিএসপি, ১ জন নারী আইজিপি এবং ১ জন নারী এডিজিপি পুরো কর্মসূচির তদারকি করবেন।

বিশেষজ্ঞদের মতে, আটলান্টিক উপকূল থেকে পূর্ব ভূমধ্যসাগর, স্কটল্যান্ডের হাইল্যান্ডস থেকে স্পেনের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত দাবানলের এই ধারা সাম্প্রতিক সময়ে ইউরোপে নজিরবিহীন। অনেক আগুনই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং শহর ও জনবসতির কাছাকাছি পৌঁছে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি করেছে।
১৬ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্ট বলেন, সিবিআইয়ের দাখিল করা দুটি চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালতের মনে হয়েছে, সেগুলো বাতিল করে নতুন করে বিচার শুরুর মতো কোনো গ্রহণযোগ্য বা জোরালো কারণ নেই। ফলে তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতেই মামলাটি নিষ্পত্তি করা হচ্ছে।
১৭ ঘণ্টা আগে
রাহুল বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে এসে বসার সাহস নেই। আমি তাকে ৩০টি গাড়ির কনভয়ে কাঁপতে কাঁপতে বসে থাকতে দেখেছি। তিনি আজ সংসদে নেই কেন? স্বরাষ্ট্রমন্ত্রীই ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।’
১ দিন আগে
রাজ্যসভায় পাস ও রাষ্ট্রপতির অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হলে প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় অনিয়মে জড়িতদের সর্বোচ্চ শাস্তি বেড়ে হবে ১০ বছরের কারাদণ্ড, পাশাপাশি সর্বোচ্চ ৫০ লাখ রুপি জরিমানার বিধানও থাকবে।
১ দিন আগে