লোহিত সাগরে আবারও জাহাজ ডোবাল হুতিরা, নিহত ৪

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১১: ৪৯

লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ও মানববিহীন নৌকা দিয়ে হামলা চালিয়ে আরও একটি মালবাহী জাহাজ ডুবিয়ে দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। এতে চারজন নিহত এবং আরও অন্তত ১৫ জন নিখোঁজ হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাহাজটি থেকে ছয়জন নাবিককে উদ্ধার করা হয়েছে।

হুতি গোষ্ঠী জানায়, গত সোমবার (৭ জুলাই) ইটার্নিটি সি নামের গ্রিসের মালিকানাধীন জাহাজটিতে একটি চালকবিহীন নৌকা এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায় তারা। গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ এবং সেখানে সামরিক আগ্রাসন বন্ধে ইসরাইলি সেনাবাহিনীর উপর চাপ সৃষ্টি করতেই এ হামলা করেছে তারা।

হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইটার্নিটি সি ইসরাইলের দিকে যাওয়ার সময় হামলা চালানো হয়। হামলার দুদিন পর গতকাল বুধবার (৯ জুলাই) জাহাজটি ডুবে যায়। হামলার পর হুতি যোদ্ধারা ‘জাহাজের বেশ কয়েকজন নাবিককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। পরে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

হুতি বিদ্রোহীরা এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে জাহাজটিতে হামলার পুরো দৃশ্য তুলে ধরা হয়েছে। এতে নাবিকদের সরে যাওয়ার জন্য টেলিফোন কল এবং জাহাজটি ডুবে যাওয়ার আগে বিস্ফোরণও দেখা যায়।

এদিকে ইয়েমেনে মার্কিন দূতাবাস হুতিদের বিরুদ্ধে জাহাজটি থেকে অনেক নাবিক অপহরণের অভিযোগ এনেছে এবং তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে।

যুক্তরাজ্য-ভিত্তিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানায়, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত জাহাজটি হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের বন্দর শহর হোদেইদাহ উপকূলের কাছে ডুবে গেছে।

এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে লোহিত সাগরে হামলা চালিয়ে একটি মালবাহী জাহাজ ডুবিয়ে দেয় হুতি বিদ্রোহী গোষ্ঠী।

গত সোমবার (৭ জুলাই) এক বার্তায় গোষ্ঠীটি জানায়, গুলি, রকেট ও দূরনিয়ন্ত্রিত বিস্ফোরকভর্তি নৌকা ব্যবহার করে চালানো হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটি ডুবে গেছে।

হুতিদের পক্ষ থেকে বলা হয়, লাইবেরিয়ার পতাকাবাহী ম্যাজিক সিজ নামের জাহাজে থাকা ১৯ নাবিককে নিরাপদে সরে যেতে দেয়া হয়েছে।

জাহাজটির গ্রিক মালিকানাধীন প্রতিষ্ঠান স্টেম শিপিং জানায়, ওই জাহাজের পাশ দিয়ে যাওয়া আরেকটি বাণিজ্যিক জাহাজ সব নাবিককে উদ্ধার করে জিবুতির উদ্দেশে রওনা করেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আইভরি কোস্টে ভারী বৃষ্টিতে বন্যা, মৃত বেড়ে ৫৯

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজদের উদ্ধারে এখনো তল্লাশি চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।

৮ ঘণ্টা আগে

রাতভর রুশ হামলায় কিয়েভে নিহত ১০, আহত ৫৬

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১০ জন নিহত এবং দুই শিশুসহ ৫৬ জন আহত হয়েছেন। হামলায় বেশকিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি নয়তলা ভবনের অংশ ধসে পড়েছে এবং শহরের একটি কেন্দ্রীয় সড়কের হোটেলে আগুন লেগেছে।

১২ ঘণ্টা আগে

একদিকে ট্রাম্প, অন্যদিকে জনমত— উভয় সংকটে নেতানিয়াহু

ইরান যুদ্ধ এবং এর অবসান কীভাবে হবে— তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ফলে আসন্ন জাতীয় নির্বাচনের আগে একদিকে ওয়াশিংটনের চাপ, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ জনমতের টানাপোড়েনে এক কঠিন রাজনৈতিক উভয় সংকটে পড়েছেন তিনি।

১২ ঘণ্টা আগে

আফগানিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাদাখশন

আফগানিস্তানের জন্য ভূমিকম্প কোনো নতুন বা বিরল দুর্যোগ নয়। ভৌগোলিক অবস্থানের কারণে দেশটিতে প্রায়ই উচ্চমাত্রার কম্পন অনুভূত হয়। এর মাত্র কয়েকদিন আগে, গত ২৭ জুনেও দেশটিতে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, যা সৌভাগ্যবশত কোনো ক্ষয়ক্ষতি ছড়াতে পারেনি।

১৫ ঘণ্টা আগে