যুদ্ধবিরতি আলোচনায় অচলাবস্থার জন্য দায়ী ইসরাইলের একগুঁয়েমি: হামাস

ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরাইলের একগুঁয়েমি মনোভাবের কারণে গাজায় যুদ্ধবিরতির চলমান আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে হামাস।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে ১০ জন ইসরাইলি বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে বলেও জানিয়েছে গোষ্ঠীটি।

এক ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে গতকাল বুধবার (৯ জুলাই) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, যুদ্ধবিরতি আলোচনায় একপ্রকার অচলাবস্থা তৈরি হয়েছে। ইসরাইল-হামাস নিজেদের দেয়া শর্তে অনড় থাকায় কোনোভাবে চুক্তিতে পৌঁছানো যাচ্ছে না।

গাজা যুদ্ধবিরতির লক্ষ্যে কাতারের দোহায় গত তিন দিন ধরে পরোক্ষ আলোচনা চলছে।

ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, গাজায় সহায়তা বিতরণে ইসরাইলের বাধা এবং তাদের সেনা প্রত্যাহারে অনীহার কারণেই অচলাবস্থা তৈরি হয়েছে।

হামাস জানিয়েছে, তারা ১০ জিম্মি মুক্তির প্রস্তাব দিলেও স্থায়ীভাবে সংঘাত বন্ধের বিষয়ে এখনো আলোচনা চলছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আশা প্রকাশ করে বলেছেন, শিগগিরই একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হবে।

হোয়াইট হাউসে বুধবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকের পর ট্রাম্প বলেন, গাজা যুদ্ধবিরতির ‘খুব ভালো সুযোগ’ রয়েছে।

যদিও তার সাম্প্রতিক মন্তব্যে যুদ্ধবিরতির প্রত্যাশা কম বলে মনে হচ্ছে। ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, চলতি সপ্তাহে বা আগামী সপ্তাহে আমাদের একটা সুযোগ আছে। তবে সেটা নিশ্চিত না। তবে খুব ভালো সম্ভাবনা আছে যে আমরা চলতি সপ্তাহে এবং যদি না হয় তবে আগামী সপ্তাহেই কোনো না কোনো চুক্তিতে পৌঁছাতে পারবো।’

গাজায় ইসরাইলি আগ্রাসন চলছেই। বুধবারও উপত্যকার মধ্যাঞ্চল কেঁপে ওঠে ইসরাইলি বিমান হামলায়। খান ইউনিস, আল শাতি শরণার্থী শিবিরসহ বিভিন্ন জায়াগায় এদিন হামলা চালিয়েছে দখলদার বাহিনী।

গাজায় দখলদার বাহিনীর আগ্রাসনে আরও ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক। বিপরীতে হামাসের পাল্টা হামলায় নিহত হয়েছে পাঁচ ইসরাইলি সেনা।

অন্যদিকে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে ঢুকে হিজবুল্লাহর ঘাঁটিতে বিশেষ অভিযান চালিয়েছে ইসরাইল।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট সরিয়েছে মেটা

বৃহস্পতিবার রয়টার্সের খবরে বলা হয়, মেটা জানিয়েছে, গত ডিসেম্বরে নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকে জুন পর্যন্ত ১৬ বছরের কম বয়সী বলে সন্দেহ করা এসব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে মাসেই ইনস্টাগ্রামের ৩ লাখ ৩১ হাজার এবং ফেসবুকের ১ লাখ ৭৩ হাজার অ্যাকাউন্ট সরানো হয়েছিল।

১০ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে ১৫ বছর পর একই দিনে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডবিষয়ক তথ্যকেন্দ্র ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের (ডিপিআইসি) হিসাবে, ২০১০ সালের পর দেশটিতে এক দিনে এত বেশি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা আর ঘটেনি।

১১ ঘণ্টা আগে

আল কায়েদা বাংলাদেশে নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘ

বাংলাদেশে নিজেদের সেল প্রতিষ্ঠার জন্য একিউআইএস দেশটিকে ব্যবহার করার চেষ্টা করছে বলেও প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার সামনে বোমা বিস্ফোরণের পেছনেও একিউআইএসের সংশ্লিষ্টতা ছিল বলে উল্লেখ করা হয়েছে।

১১ ঘণ্টা আগে

মার্কিন রণতরীতে মানসিক চাপে নাবিকদের সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা

মার্কিন নৌ বাহিনীর প্রায় পাঁচ হাজার নাবিক নিয়ে থাকা আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে নিয়মিত প্রশান্ত মহাসাগরীয় মহড়ায় বের হয়েছিল। পরে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। ইরানবিরোধী মার্কিন সামরিক অভিযানে যুক্ত হওয়ার পরও জাহাজটির মোতায়েন শেষ হয়নি। টানা ২৫০ দিনের বেশি সমুদ্রে থাকার পরও ফের

১ দিন আগে