ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক উচ্চপদস্থ বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বার্তা সংস্থা মিজান নিউজ এজেন্সির বরাতে মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই কর্মকর্তার নাম মেহেদী ফরিদ। ইরানের সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পর ফাঁসির মাধ্যমে দণ্ড কার্যকর করা হয়েছে।
মিজান নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছে সংবেদনশীল তথ্য সরবরাহের চেষ্টা করেছিলেন বলে স্বীকার করেন। এসব তথ্যের মধ্যে বিভিন্ন সরকারি সংস্থার অভ্যন্তরীণ নথি, গুরুত্বপূর্ণ স্থাপনার নকশা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য অন্তর্ভুক্ত ছিল।
ইরান কর্তৃপক্ষের দাবি, এসব কর্মকাণ্ড দেশের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছিল। তদন্ত শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি প্রদান করে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে গুপ্তচরবৃত্তির অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে তেহরানকে।

ইরান বলছে, হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনী যে অবরোধ দিয়ে রেখেছে, সে অবরোধ না তোলা পর্যন্ত তারা আলোচনায় যেতে রাজি না। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সামনে এখন চুক্তিতে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই।
১৭ ঘণ্টা আগে
মঙ্গলবার (২১ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা এখন পুরোপুরি প্রস্তুত। আমাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদসহ সব ধরনের সরঞ্জাম রয়েছে... আমরা এই সময়টাকে রসদ মজুতের কাজে ব্যবহার করেছি। সম্ভবত তারাও (ইরান) কিছুটা প্রস্তুতি নিয়েছে।’
২০ ঘণ্টা আগে
মার্কিন নৌবাহিনীর একাধিক ‘হুমকি’ ও অবরোধ উপেক্ষা করে ইরানি তেলবাহী জাহাজ নিরাপদে দেশের জলসীমায় প্রবেশ করেছে। ইরানের মেহর নিউজ এজেন্সির মাধ্যমে প্রচারিত সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ একটি দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে এ কথা বলেন। খবর দ্য ডনের।
১ দিন আগে