শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে রুশ হামলা, আহত ১৩

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে যখন যুদ্ধ অবসানের লক্ষ্যে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, ঠিক তখনই ইউক্রেনের প্রধান শহরগুলোতে নতুন করে হামলা চালিয়েছে ক্রেমলিন।

শনিবার (২৪ জানুয়ারি) ভোরে রাজধানী কিয়েভ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানিয়েছেন, দিনিপ্রো নদীর উভয় তীরের জেলাগুলোতে শত্রুরা ব্যাপক হামলা চালিয়েছে, এতে দুজন গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে, সীমান্ত শহর খারকিভে ড্রোন হামলায় বাস্তুচ্যুতদের একটি আবাসন, হাসপাতাল ও মাতৃসদন ক্ষতিগ্রস্ত হয়েছে; সেখানে আহত হয়েছেন আরও ১১ জন। শান্তি আলোচনার প্রথম দিন শেষ হওয়ার পরপরই চালানো এই হামলাগুলো সংঘাত নিরসনের প্রক্রিয়াকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মক্কায় আকাশপথে হামলার শঙ্কায় জরুরি সতর্কতা, কয়েক মিনিট পরই বিপদমুক্ত ঘোষণা

সতর্কতা জারির পর বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি অপ্রয়োজনে এক জায়গায় জড়ো না হতে এবং সতর্কতার ঘটনা বা পরিস্থিতির ভিডিও ধারণ না করার পরামর্শ দেওয়া হয়। জরুরি পরিস্থিতিতে ৯১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিপদ কেটে যাওয়ার কথা জানানো হলেও সতর্কবার্তায় দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে

৫ ঘণ্টা আগে

ইরান যুদ্ধে অস্ত্রের ঘাটতি ও রেকর্ড ব্যয়, ট্রাম্প প্রশাসনে চতুর্মুখী চাপ

টানা গোলাবারুদ ব্যবহারের ফলে মার্কিন সামরিক বাহিনীর নিজস্ব কৌশলগত অস্ত্রভাণ্ডারে বড় ধরণের ঘাটতি দেখা দিয়েছে। অন্যদিকে চাহিদামতো দ্রুত নতুন অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের মতো শিল্প-সক্ষমতাও এই মুহূর্তে মার্কিন ডিফেন্স সেক্টরের নেই। ফলে একদিকে অর্থনৈতিক ক্ষতি আর অন্যদিকে নতুন অস্ত্র সরবরাহের সীমাবদ্ধতা—স

১২ ঘণ্টা আগে

এবার হুতিদের দখলে লোহিত সাগরের আরও ২ দ্বীপ

লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

১ দিন আগে

ভেনেজুয়েলার মতো ইরানের তেলও নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘অনেকবার যুদ্ধের খরচ’ মেটানো হয়ে গেছে।

১ দিন আগে
Advertisement