প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের একটি দুর্গম পাহাড়ি এলাকায় নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর একটি বিধ্বস্ত বিমান থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে মারোস এলাকার বুরুসারাউং পর্বতের কাছ থেকে বিমানটির ধ্বংসাবশেষ ও আরোহীদের লাশ উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে সাতজন ক্রু এবং মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তা রয়েছেন। গত রোববার জাকার্তা থেকে মৎস্য সম্পদের ওপর জরিপ চালাতে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি ইন্দোনেশীয় বিমান পরিষেবা সংস্থা ইন্দোনেশিয়ার এয়ার ট্রান্সপোর্টের (আইএটি)। গত ২৮ জানুয়ারি দেশটির রোববার দুপুরের দিকে মৎসসম্পদ মন্ত্রণালয়ের তিন জন কর্মকর্তাকে নিয়ে দক্ষিণ সুলাওয়াসি দ্বীপের মৎসম্পদের ওপর জরিপ চালাতে রাজধানী জাকার্তা থেকে রওনা হয়েছিল উড়োজাহাজটি; কিন্তু রওনা হওয়ার কিছুক্ষণ পর দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আইএটির মূল দপ্তর থেকে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে যায়।
দক্ষিণ সুলায়েসি দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলের কর্মকর্তা অ্যান্ডি সুলতান জানিয়েছেন, বিমানটি নিখোঁজ হওয়ার পর থেকেই সেটির অনুসন্ধান শুরু হয়েছিল। পরে আজ শুক্রবার সকালে দক্ষিণ সুলাওয়াসির মারোস এলাকার বুরুসারাউং পবর্ততের কাছে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। যে জায়গায় বিমানটি ধ্বংস হয়েছে, সেখান থেকে রাজধানী জাকার্তার দূরত্ব ১ হাজার ৫০০ কিলোমিটার।
দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার (২৬ মে) ভোরে হরমোজগান প্রদেশে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এতে হতাহতের কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এ হামলা প্রায় সাত সপ্তাহ ধরে চলা নাজুক যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন।
৯ ঘণ্টা আগে
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে এখনো চূড়ান্ত সমঝোতা না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে তেলের বাজারে।
১ দিন আগে
ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তির আলোচনায় বিতর্কিত আব্রাহাম অ্যাকর্ডসের প্রসঙ্গ টেনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে একটি সমঝোতার মাধ্যমে মধ্যপ্রাচ্যের একটি ‘জটিল সংকটের’ সমাধান করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অন্তত ৬টি মুসলিম দেশের আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করা উচিত।
১ দিন আগে
খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার বিকেলে চিলির উত্তরাঞ্চলের আন্তোফাগাস্তা অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। স্থানীয় সময় বিকেল ৫টা ৫২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল কালামা শহরের ১২ কিলোমিটার দক্ষিণে।
১ দিন আগে