আমি ধর্ষক বা শিশুকামী নই: ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৮: ৩৭
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ধর্ষক বা পেডোফাইল (শিশুকামী) নন। ওয়াশিংটনে এক হামলার ঘটনার পর প্রকাশিত প্রতিবেদনকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে তিনি এ মন্তব্য করেন।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, স্থানীয় সময় রোববার ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে আয়োজিত হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের ডিনার ঘিরে নিরাপত্তা ভেঙে গুলির ঘটনা ঘটে। ওই হামলার সন্দেহভাজনের একটি ম্যানিফেস্টোতে প্রশাসনের কর্মকর্তাদের ‘শিশুকামী, ধর্ষক ও বিশ্বাসঘাতক’ হিসেবে উল্লেখ করা হয়— এই প্রেক্ষাপটেই ট্রাম্প প্রতিক্রিয়া জানান।

সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি ধর্ষক নই। আমি কাউকে ধর্ষণ করিনি। আমি পেডোফাইলও নই। আপনারা এক অসুস্থ মানুষের লেখা এসব বাজে কথা পড়ছেন।

তিনি আরও দাবি করেন, হামলাকারী চরমপন্থায় প্রভাবিত ছিলেন এবং তার লেখায় প্রশাসনের প্রতি বিদ্বেষের বিষয়টি স্পষ্ট।

তদন্তকারীরা জানিয়েছেন, ৩১ বছর বয়সী কোল অ্যালেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তিনি একটি সিক্রেট সার্ভিস চেকপয়েন্টে হামলা চালিয়ে গুলি ছোড়েন। পরে তাকে নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় এক আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা গুলিবিদ্ধ হলেও বুলেটপ্রুফ ভেস্ট থাকার কারণে প্রাণে বেঁচে যান।

অভিযুক্তের কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান ও কয়েকটি ছুরিসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লানশে জানান, হামলাটি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে পরিকল্পিত হতে পারে।

সাক্ষাৎকারে ম্যানিফেস্টোর অংশ পড়ে শোনালে ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং উপস্থাপককে বলেন, “আপনার লজ্জা হওয়া উচিত— এসব পড়ার জন্য।”

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করে ট্রাম্প বলেন, তারা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

একের বদলে চার হামলার হুমকি ইরানের, উপসাগরীয় মিত্রদের সতর্কবার্তা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্র দেশগুলোকে কঠোর হুমকি দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, তাদের ওপর একটি হামলা হলে তার জবাব চার গুণ শক্তিতে ফিরিয়ে দেওয়া হবে।

৮ ঘণ্টা আগে

ইরানের হাতে এখনো ‘অব্যবহৃত হাতিয়ার’ আছে: স্পিকার

এক্স পোস্টে গালিবাফ লেখেন, ‘তারা কার্ড নিয়ে গর্ব করে। চলুন দেখি: সরবরাহ কার্ড = চাহিদা কার্ড।’ তিনি আরও একটি সমীকরণ উপস্থাপন করে বলেন, ‘হরমুজ প্রণালি আংশিক ব্যবহৃত, বাব আল-মন্দেব প্রণালি ও তেল পাইপলাইন এখনো অব্যবহৃত’— যা ইরানের কৌশলগত বিকল্প হিসেবে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

৯ ঘণ্টা আগে

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী খুন: অভিযুক্তের মিথ্যা বয়ান, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

তদন্তকারীদের বরাতে জানা যায়, হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে পিঠের নিচের অংশে একটি গভীর আঘাত পাওয়া যায়, যা লিভার ভেদ করে গিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১২ ঘণ্টা আগে

হরমুজ প্রণালি চালুসহ যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের

হরমুজ প্রণালি ফের চালু এবং চলমান সংঘাতের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয়েছে। রোববার (২৬ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

১৩ ঘণ্টা আগে