নেতানিয়াহুকে হত্যার হুমকি আইআরজিসির

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১৪: ২৯

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু জীবিত থাকলে তাকে খুঁজে বের করে হত্যার অভিযান চালিয়ে যাওয়া হবে। বিবৃতিতে তাকে ‘শিশু হত্যাকারী অপরাধী’ বলে উল্লেখ করা হয়।

এদিকে আঞ্চলিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠকে উপস্থিত ছিলেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আগাম কোনো ঘোষণা বা ব্যাখ্যা ছাড়াই তার এই অনুপস্থিতি দেশটিতে নানা আলোচনা ও জল্পনার জন্ম দিয়েছে।

রোববার (১৫ মার্চ) মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের বিশেষ নিরাপত্তা ক্যাবিনেট ও মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত এ ধরনের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নিজেই।

তবে ওই বৈঠকে নেতানিয়াহুর অনুপস্থিতিতে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীরা আলোচনায় নেতৃত্ব দেন। একটি প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সভাপতিত্ব করেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখন পর্যন্ত নেতানিয়াহুর অনুপস্থিতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। এর মধ্যেই আইআরজিসির পক্ষ থেকে তাকে হত্যার হুমকির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কানাডার পণ্যে শুল্ক স্থগিত ট্রাম্পের, কার্নি বললেন ‘গুরুত্বপূর্ণ কাজ’ বাকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার পণ্যের ওপর মঙ্গলবার দিবাগত রাত থেকে কার্যকর হতে যাওয়া নতুন ৫০ শতাংশ শুল্ক তিন দিনের জন্য স্থগিত করেছেন। তিনি বলেছেন, দুই দেশ একটি চুক্তিতে পৌঁছেছে। তবে এর প্রায় এক ঘণ্টা পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হলেও ‘গুরুত্

৯ ঘণ্টা আগে

কলকাতার সেই ভবনে একাধিক হোটেল, ছিল না আগুন নেভানোর ব্যবস্থাও

কলকাতার নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের (ফ্রি স্কুল স্ট্রিট) ওই বহুতলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি ৯ জনের মৃত্যুর ঘটনায় এখন সামনে আসছে একের পর এক

১০ ঘণ্টা আগে

গাজা সিটির ক্যাফেতে ইসরায়েলি হামলা: নিহত ৬, আহত ১৪

গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত প্রস্তাব নিয়ে এখনো আপোসহীন অবস্থানে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর স্পষ্ট দাবি, হামাস সম্পূর্ণ অস্ত্র ত্যাগ না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না।

১২ ঘণ্টা আগে

কলকাতার হোটেলে আগুন, প্রাণ গেল ৯ বাংলাদেশির

নিহতদের শরীরে বড় ধরনের পোড়া বা ঝলসে যাওয়ার চিহ্ন তেমন পাওয়া যায়নি। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়েই তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। অগ্নিকাণ্ডে অসুস্থ আরও বেশ কয়েকজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কা

১২ ঘণ্টা আগে