পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই— কখনো এগিয়ে তৃণমূল, পরক্ষণেই বিজেপি

ডেস্ক, রাজনীতি ডটকম
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিকে এখন নজর গোটা ভারতের। ছবি: আনন্দবাজার

দুই দফায় ভোট গ্রহণ শেষে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন চলছে ভোট গণনা। এ প্রক্রিয়ায় প্রথম ঘণ্টা তিনেকের তথ্য বলছে, দুপক্ষের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। একবার রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে যাচ্ছে, তো পরমুহূর্তেই এগিয়ে যাচ্ছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি।

সোমবার (৪ মে) বাংলাদেশ সময় সকাল ১০টায় (ভারতের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা) কলকাতার গণমাধ্যম আনন্দবাজারের সবশেষ হালনাগাদ তথ্য বলছে, বিধান সভার ২৯৪টি আসনের মধ্যে ২৪৮টি আসনে অগ্রগামিতার ফলাফল পাওয়া গেছে।

প্রাপ্ত ফলাফল বলছে, এখন পর্যন্ত ১২৩টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে বিজেপি। এখন পর্যন্ত তারা এগিয়ে রয়েছে ১২১টি আসনে। বিধানসভায় রাজ্য সরকার গঠন করতে হলে কোনো দলকে ন্যূনতম ১৪৭টি আসনে জয় পেতে হবে। সে হিসাবে দুই দলের সামনেই এখনো বিধানসভা নিশ্চিত করা সম্ভব বলে মনে করছেন ভোটাররা।

এদিকে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য বলছে, দুটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। অন্যদিকে বামপন্থি সিপিএম এগিয়ে রয়েছে একটি আসনে। বাকি একটি আসনে এগিয়ে রয়েছে অন্য একটি দল।

এর আগে সোমবার সকালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। প্রথমে গণনা করা হয় পোস্টাল ব্যালট। এরপর ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করে নেওয়া ভোটের গণনা শুরু হয়। দুপুর নাগাদ ভোটের ফলাফল আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গে বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবারও ভোটে জিতে রাজ্য সরকার গঠনের বিষয়ে আত্মবিশ্বাসী। তবে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি এবার জয় ছিনিয়ে নিয়ে কেন্দ্রের মতো রাজ্যেও আসন গাড়বে বলে আত্মবিশ্বাস দেখিয়েছে।

গত ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল দুই দফায় এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২৩ এপ্রিল রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে প্রথম দফায় ভোট হয়। পরে দ্বিতীয় দফায় ভোট হয় দক্ষিণবঙ্গের সাত জেলার ১৪২টি আসনে। ২৯৪টি আসনের ভোটগ্রহণ হয়ে গেলেও সোমবার ভোটগণনা হবে ২৯৩টি কেন্দ্রের।

কারণ দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসনে নির্বাচনে ‘অনিয়মের অভিযোগে’ ভোট বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২১ মে ফলতায় নতুন করে ভোটগ্রহণ হবে। ২৪ মে হবে সেই ভোটের গণনা। যখন সেই ভোট হবে, তখন পশ্চিমবঙ্গ পরিচালনা করবে নির্বাচিত নতুন সরকার।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দফায় যেসব এলাকায় ভোট হয়, তার বেশির ভাগ জেলা বিজেপির ‘শক্ত ঘাঁটি’ বলে পরিচিত। আবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয়েছিল তৃণমূলের ‘দুর্গ’ বলে পরিচিত দক্ষিণবঙ্গে

ফলাফল নিয়ে তৃণমূল-বিজেপি দুই শিবিরই আত্মবিশ্বাসী। দুই শিবিরের তরফেই দাবি এবং পালটা দাবি রয়েছে। দ্বিতীয় দফার ভোট শেষ হতেই বিভিন্ন সংস্থা যে বুথফেরত সমীক্ষা প্রকাশ করেছিল, তার বেশির ভাগেই ইঙ্গিত মিলেছিল রাজ্যে ‘পরিবর্তন’ হতে চলেছে। ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। পালটা তৃণমূল দাবি করেছে, ২০২১ এবং ২০২৪ সালের ভোটেও বুথফেরত সমীক্ষা মেলেনি, এবারও মিলবে না।

এবারের এই নির্বাচন আলোচনায় এসেছে এসআইআরের কারণে। বিশেষ বিবেচনায় গণহারে ভোটারদের বাদ দেওয়ায় মোট ভোটারের সংখ্যা অনেকটা কমে যায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ কারণে এবার ভোটদানের হার বেড়েছে পশ্চিমবঙ্গের নির্বাচনে। আবার ভোটদাতার সংখ্যা ২০২১-এর তুলনায় ৩০ লাখেরও বেশি। এ কারণেও বেড়েছে ভোট।

এ নির্বাচনে সম্ভবত সবচেয়ে আলোচিত কেন্দ্র ভবানীপুর, যা এবারের ভোটের ‘নন্দীগ্রাম’ হয়ে উঠেছিল। ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই হয়েছিল। জিতেছিলেন শুভেন্দু। এ বার দুজনে মুখোমুখি ভবানীপুরে।

এবারের এ লড়াই আগেরবারের চেয়ে কিছুটা ভিন্ন আরেক কারণেও। কারণ পাঁচ বছর আগের লড়াই ছিল মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে বিজেপি নেতা শুভেন্দুর লড়াই। কিন্তু ভবানীপুরে এবারে লড়াই মুখ্যমন্ত্রী বনাম বিরোধী নেতার, যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে ঘটেনি। সে কারণেই সারা রাজ্যের সঙ্গে পৃথকভাবে সবার নজর থাকবে দক্ষিণ কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের দিকে, যেখানে চলছে ভবানীপুরের ভোট গণনা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের গবেষণাগারে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি অবিস্ফোরিত সমরাস্ত্র

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবিস্ফোরিত আধুনিক সমরাস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে দেশটির সামরিক গবেষণা কার্যক্রম জোরদার হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো।

২০ ঘণ্টা আগে

‘খারাপ আচরণ’ করলে ফের ইরানে হামলা— হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্পের ধারণা, ইরানের পক্ষ থেকে পাঠানো চুক্তি যুক্তরাষ্ট্রের কাছে ‘গ্রহণযোগ্য’ হবে না। একই সঙ্গে এ-ও বলেছেন, তেহরান ‘খারাপ আচরণ’ করলে ইরানের ওপর আবারও হামলা চালানো হবে।

১ দিন আগে

চীন ডাকল ‘ইঁদুর’, তাইওয়ানের জবাব ‘মাছের ব্যাপারী’

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সাম্প্রতিক আফ্রিকার দেশ কিংডম অব ইসওয়াতিনি (সাবেক বতসোয়ানা) সফর ঘিরেও ফের চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাইকে ‘ইঁদুর’ আখ্যা দিয়ে এ সফরের নিন্দা জানিয়েছে চীন। জবাবে তাইওয়ানের পক্ষ থেকেও চীনকে ‘মাছের ব্যাপারী’ বলে আখ্যা দেওয়া হয়েছে।

১ দিন আগে

আমরা জলদস্যুর মতো জাহাজ ধরি, এটি লাভজনক: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরুর পর তেহরান গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। তেল ও গ্যাস সরবরাহের প্রধান এই রুটটি বন্ধ হওয়ার পর গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ ঘোষণা করে। পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই ব্যর্থ হওয়ার পর এই কঠোর

১ দিন আগে