ডেস্ক, রাজনীতি ডটকম

চলতি মৌসুমের সবচেয়ে শক্তিশালী টাইফুন কালমেগির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে ফিলিপাইন। সবশেষ সরকারি তথ্য বলছে, এ টাইফুনে প্রাণহানি ছাড়িয়ে গেছে ১৪০। আরও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। এ অবস্থায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।
এদিকে ফিলিপাইনের পর ভিয়েতনাম উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন কালমেগি। ভিয়েতনামের অনলাইন নিউজ পোর্টাল ভিএন এক্সপ্রেসের প্রতিবেদন বলছে, এরই মধ্যে ঘণ্টায় ৯২ মাইল বা ১৪৯ কিলোমিটার গতিতে দেশটির উপকূলরেখায় আঘাত হানতে শুরু করেছে এই ঘূর্ণিঝড়। ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কায় থাইল্যান্ডেও সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিলের এক ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত ঘোষণা করেন প্রেসিডেন্ট মার্কোস। তিনি জানান, এ ঘোষণা দ্রুত উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা এবং জরুরি তহবিল ব্যবহারে সহায়তা করবে।
কাউন্সিলের তথ্য বলছে, টাইফুন কালমেগির আঘাতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যাঞ্চলের সেবু প্রদেশ। ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু থেকে শুরু করে বিশাল বিশাল জাহাজের কনটেইনার পর্যন্ত ভেসে গেছে টাইফুনের প্রভাবে সৃষ্ট বন্যার স্রোতে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই এক প্রদেশেই মারা গেছেন অর্ধশতাধিক মানুষ।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, লিলোয়ান শহরে একদিনের ব্যবধানে ৩৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ শহরেও প্রবল স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি। বাড়ি ডুবে যাওয়ায় অনেকে ছাদে আশ্রয় নিয়েছেন।
জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিল জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় দুই লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এখনো যোগাযোগ বিচ্ছিন্ন বহু এলাকা।
দেশটির কর্মকর্তারা বলছেন, গত মাসেই ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত হয় ফিলিপাইন। এর মধ্যে টাইফুন কালমেগি পরিস্থিতিতে আরও নাজুক করে তুলেছে। দীর্ঘদিনের অবৈধ খনন আর দুর্বল বাঁধ নির্মাণের কারণেই এ ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ভিয়েতনামের উপকূলবর্তী এলাকায় এরই মধ্যে টাইফুন কালমেগি তীব্র গতিতে আঘাত করতে শুরু করেছে। তীব্র ঝোড়ো হাওয়ায় কুই নন এলাকার প্রধান সড়কসহ শহর ও গ্রামীণ রাস্তাঘাটে গাছ উপড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও তথ্য মিলছে। স্থলভাগে ডাক লাক ও গিয়া লাই প্রদেশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভিয়েতনামের পরিবেশ মন্ত্রণালয়।
ভিয়েতনামের জাতীয় আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ছয় ঘণ্টার মধ্যে সাতটি শহর ও প্রদেশের শত শত এলাকা বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে।
ঘূর্ণিঝড়ের পর ত্রাণ তৎপরতায় সহায়তা করার জন্য ভিয়েতনামের সামরিক বাহিনী দুই লাখ ৬০ হাজারেরও বেশি সেনা এবং বিপুলসংখ্যক কর্মী ও সরঞ্জাম মোতায়েন করেছে।

শুক্রবার রাজপ্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে রাজার মৃত্যুর কথা নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে মহামান্য রাজা হ্যারাল্ড আজ আমাদের ছেড়ে চলে গেছেন। আজ (শুক্রবার) সকাল ৬টা ৩৫ মিনিটে অসলো বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন।’
৭ ঘণ্টা আগে
সম্প্রতি পেংঘু দ্বীপপুঞ্জে ভোরের আলো ফোটার আগেই এক যুদ্ধ মহড়ার আয়োজন করে তাইওয়ানের সামরিক বাহিনী। সবুজ প্লাস্টিক ক্যানিস্টার থেকে ১০৫ মিলিমিটারের গোলা বের করে ৪টি ট্যাংকে লোড করেন সেনাসদস্যরা। বেইজিংয়ের হামলা প্রতিহত করতে এই দ্বীপপুঞ্জে বর্তমানে হাজার হাজার সেনাসদস্য মোতায়েন রয়েছেন, যারা যুদ্ধের সম্
৯ ঘণ্টা আগে
কানাডার সঙ্গে বাণিজ্যিক বিরোধের মধ্যেই উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ হ্রদ লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগে
শুক্রবার ভোরে নেপাল পুলিশ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে অন্তত ৫৪০ জন বিদেশি নাগরিক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
১৩ ঘণ্টা আগে