ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ক্যাম্পাসে দুর্বৃত্তদের গুলিতে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কাছে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শিক্ষকের নাম দানিশ রাও। তিনি গত ১১ বছর ধরে এএমইউ ক্যাম্পাসের ভেতরে অবস্থিত এবিকে হাইস্কুলে কম্পিউটার সায়েন্সের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, রাত ৮টা ৫০ মিনিটের দিকে দানিশ রাও তার দুই সহকর্মীর সঙ্গে হাঁটছিলেন। এ সময় স্কুটারে করে আসা দুই অজ্ঞাত ব্যক্তি তাদের পথ রোধ করেন। ওই দুই ব্যক্তিই দানিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন বলে নিশ্চিত করেছেন আলিগড় জেলা পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট নীরাজ জাদন।
হামলাকারীরা পিস্তল দেখিয়ে ভয় দেখানোর পর দানিশকে লক্ষ্য করে অন্তত তিন রাউন্ড গুলি ছোড়েন। এর মধ্যে দুটি গুলি তার মাথায় লাগে। গুলি করার ঠিক আগে এক হামলাকারী দানিশকে উদ্দেশ করে বলেন, ‘তুমি এখনো আমাকে চেনো না, এবার চিনবে।’
গুলির ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় দানিশকে দ্রুত জওহরলাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, খুনিদের শনাক্ত করতে ও গ্রেপ্তারে ছয়টি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। তারা আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ ওয়াসিম আলী বলেন, ‘রাত ৯টার দিকে আমরা লাইব্রেরির কাছে গুলির ঘটনার খবর পাই। পরে নিশ্চিত হই যে গুলিবিদ্ধ ব্যক্তি আমাদের স্কুলের শিক্ষক দানিশ রাও।’
এই হত্যাকাণ্ডের ঘটনা রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার কয়েক ঘণ্টা আগেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিধানসভায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা উল্লেখ করে নিরাপদ পরিবেশের কারণে রাজ্যে বিনিয়োগ বাড়ছে বলে দাবি করেছিলেন।

বিমসটেকের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ। সেই সূত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে এর বাইরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে ভারতের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানানো হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।
১২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পরদিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতের কূটনৈতিক সূত্র এ সাক্ষাতের তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছে, বাংলাদেশ-ভারত সম্পর্কই ছিল এ সাক্ষাতে আলোচনার মূল বিষয়।
১২ ঘণ্টা আগে
গত ৮ জুলাই আঙ্কারায় ট্রাম্প প্রথমে এয়ারফোর্স ওয়ানে ওঠেন। পরে বিমানটি সঙ্গে লাগোয়া একটি খাবার সরবরাহের (ক্যাটারিং) কনটেইনার ট্রাকে চলে যান। পরে ওই ট্রাকে করে তাকে ছোট আকারের সি-৩২এ সামরিক বিমানে নিয়ে যাওয়া হয়। সেটি মার্কিন প্রেসিডেন্টকে যুক্তরাজ্যে পৌঁছে দেয়।
২১ ঘণ্টা আগে