হোয়াং ইন-বোমের নৈপুণ্যে চেকিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু দক্ষিণ কোরিয়ার

ক্রীড়া ডেস্ক
নিজে গোল করার পাশাপাশি আরেক গোলে অ্যাসিস্ট করে ম্যাচের সেরা খেলোয়াড় দক্ষিণ কোরিয়ার হোয়াং ইন-বোম। ছবি: সংগৃহীত

প্রথমার্ধের গোল খরার বিপরীতে দ্বিতীয়ার্ধে ৩ গোল। বিশ্বকাপের দ্বিতীয় আর নিজেদের প্রথম ম্যাচেই এমন গল্প লিখেছে দক্ষিণ কোরিয়া আর চেকিয়া। জয়ের হাসি হেসেছে দক্ষিণ কোরিয়াই, ম্যাচ জিতেছে ২-১ গোলে। দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন মিডফিল্ডার হোয়াং ইন-বোম। একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে সহায়তা করে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দেন তিনি।

এ জয়ে তিন বিশ্বকাপ মিলিয়ে টানা তিন ম্যাচে ইউরোপীয় প্রতিপক্ষকে হারানোর রেকর্ডও অক্ষুণ্ন রাখল দক্ষিণ কোরিয়া। এর আগে ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানি আর ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালের মুখোমুখি হয়েছিল এশিয়ার এই পরাশক্তি। দুটি ম্যাচেই জয় পেয়েছিল তারা।

বৃহস্পতিবার মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ ছিল বেশ নিরুত্তাপ। দুই দলই আক্রমণে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। দেখা মেলেনি গোলেরও। বিরতিতে যাওয়ার সময় দর্শকদের দুয়োধ্বনিও শুনতে হয় তাই খেলোয়াড়দের।

তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। শুরুটা করে চেকিয়াই। ৫৯তম মিনিটে লম্বা থ্রো-ইন থেকে আসা বলে হেড করে চেকিয়াকে এগিয়ে দেন অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। গোল হজমের পর যেন আক্রমণের ধার খুঁজে পায় দক্ষিণ কোরিয়া।

ফল পেতে সময় লাগে ৮ মিনিট। ৬৭তম মিনিটে বক্সের ভেতরে চমৎকার দক্ষতায় দুই ডিফেন্ডারকে কাটিয়ে শট নিয়ে দক্ষিণ কোরিয়াকে সমতায় ফেরান হোয়াং ইন-বোম। গোলটি কোরিয়ানদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। ১৩ মিনিট পর ম্যাচের ৮০তম মিনিটে ডান প্রান্ত থেকে হোয়াংয়ের নিখুঁত ক্রস পেয়ে জয়সূচক গোল করেন ও হিয়ন-গ্যু। শেষ বাঁশি বাজার পর দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়েরা গোলপোস্টের পেছনে অবস্থান নেওয়া সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাসে মেতে ওঠেন।

সনের রেকর্ডের অপেক্ষা

দলের অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড সন হিউং-মিন ম্যাচে কয়েকটি ভালো সুযোগ পেলেও গোল করতে পারেননি। প্রথমার্ধে তার একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধে কাছ থেকে নেওয়া আরেকটি শট চেক গোলরক্ষক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন।

৩৩ বছর বয়সী সন বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ গোলদাতা এবং এশিয়ার সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ নিয়ে মাঠে নেমেছিলেন। তিনটি বিশ্বকাপে অংশ নিয়ে তার গোলসংখ্যা ছিল ৩। তবে সেই রেকর্ড গড়ার অপেক্ষা অন্তত আরও একটি ম্যাচ পর্যন্ত বাড়ল।

সুযোগ নষ্টের আক্ষেপ চেকিয়ার

ম্যাচে হারলেও চেকিয়া একাধিকবার দক্ষিণ কোরিয়ার রক্ষণে চাপ সৃষ্টি করে। ৭৭তম মিনিটে টমাস সউচেকের হেড থেকে তারা দ্বিতীয়বার জালের দেখা পেয়েছিল বলে মনে হয়েছিল। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

ম্যাচ শেষে চেকিয়া কোচ মিরোস্লাভ কউবেক পরাজয় মেনে নিয়ে বলেন, ‘সম্ভবত ভালো দলই জিতেছে।’ তবে তার মতে, কয়েকটি ভুল না হলে ম্যাচের ফল ভিন্নও হতে পারত। তিনি বলেন, ‘আমরা ভালো খেলেছি। ম্যাচটি ড্র হতে পারত, এমনকি আমরাও জিততে পারতাম।’

ইতিহাসের ধারাবাহিকতা বজায় রাখল দক্ষিণ কোরিয়া

ফিফা র‌্যাংকিংয়ের ২৫ নম্বরে থাকা দক্ষিণ কোরিয়া পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল এবং ৩৮ নম্বরে থাকা চেকিয়ার তুলনায় বেশি আক্রমণ পরিচালনা করে। প্রথমার্ধেই কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা।

এবারের বিশ্বকাপ দক্ষিণ কোরিয়ার টানা ১১তম ও মোট ১২তম অংশগ্রহণ। এশিয়ার কোনো দেশের মধ্যে এটিই সর্বোচ্চ। তাদের সেরা সাফল্য ২০০২ সালে, যখন জাপানের সঙ্গে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে তারা চতুর্থ স্থান অর্জন করেছিল। এরপর আর কখনো শেষ ১৬ পার হতে পারেনি দলটি। অন্যদিকে ২০০৬ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলতে নেমেছে চেকিয়া।

গ্রুপ ‘এ’র অন্য ম্যাচে স্বাগতিক মেক্সিকো উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

বিশ্বকাপের মহারণ— আর্জেন্টিনার টানা ২, নাকি ব্রাজিলের হেক্সা?

২০২২ সালে কাতারে তৃতীয় বিশ্বকাপ জয়ের মাধ্যমে লিওনেল মেসির অধরা স্বপ্ন পূরণ হয়। এখন প্রশ্ন, ২০২৬ সালে উত্তর আমেরিকার মাটিতে আর্জেন্টিনা কি ব্রাজিলের ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখতে পারবে? নাকি তারাও ‘চ্যাম্পিয়নস কার্স’-এর শিকার হবে?

১ দিন আগে

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

আগামী অক্টোবরে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে নিগার সুলতানা জ্যোতির দল। শুরুতে সফরসূচিতে তিনটি ওয়ানডের পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও ছিল। তবে আন্তর্জাতিক সূচি পুনর্বিন্যাসের কারণে টি-টোয়েন্টি সিরিজটি বাদ দেওয়া হয়েছে।

১ দিন আগে

শূন্য রানে ৩ উইকেট হারিয়ে কাঁপছে অস্ট্রেলিয়া

সিরিজ বাঁচানোর ম্যাচে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচের কথা মাথায় রেখেই সম্ভবত টসে জিতে এবারে ব্যাটিং বেছে নেন ক্যাপ্টেন জশ ইংলিস। কিন্তু তাতে ভাগ্য বদল হয়নি। বরং প্রথম ম্যাচের চেয়েও খারাপ অবস্থায় পড়ে গেছে অজিরা। ২ ওভারের মাধ্যমে বোর্ডে কোনো রান তুলতে না তুলতেই তাদের তিন তিনজন ব্যাটার ফিরে গেছ

১ দিন আগে

সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিং নিয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশের একাদশে সৌম্য

ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এ ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন অজি ক্যাপ্টেন জশ ইংলিস। বাংলাদেশ একাদশে এনেছে একটি পরিবর্তন। ওপেনার সাইফ হাসানের বদলে দলে এসেছেন সৌম্য সরকার।

১ দিন আগে