বিশ্বকাপের মহারণ— আর্জেন্টিনার টানা ২, নাকি ব্রাজিলের হেক্সা?

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঐতিহাসিক মহারণের সামনে দাঁড়িয়ে মেসি-নেইমাররা। ছবি: রাজনীতি ডটকম

ফিফা বিশ্বকাপের ইতিহাসে টানা দুইবার শিরোপা জয়ের কীর্তি গড়তে পেরেছে মাত্র দুটি দল— ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালি এবং ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিল। এরপর কেটে গেছে দীর্ঘ ৬৪ বছর। কোনো দলই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর পরের আসরে ট্রফি ধরে রাখতে পারেনি। এবার সেই ইতিহাস বদলে দেওয়ার সুযোগ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে।

২০২২ সালে কাতারে তৃতীয় বিশ্বকাপ জয়ের মাধ্যমে লিওনেল মেসির অধরা স্বপ্ন পূরণ হয়। এখন প্রশ্ন, ২০২৬ সালে উত্তর আমেরিকার মাটিতে আর্জেন্টিনা কি ব্রাজিলের ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখতে পারবে? নাকি তারাও ‘চ্যাম্পিয়নস কার্স’-এর শিকার হবে?

বিশ্বকাপে সাম্প্রতিক ইতিহাস অবশ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য সুখকর নয়। ২০০২ সালে ফ্রান্স, ২০১০ সালের চ্যাম্পিয়ন ইতালি, ২০১৪ সালের আগে স্পেন এবং ২০১৮ সালের আগে জার্মানি নিজেদের পরবর্তী বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। শুধু ২০০২ সালের চ্যাম্পিয়ন ব্রাজিল ২০০৬ সালে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পেরেছিল। এই পরিসংখ্যান আর্জেন্টিনার জন্য সতর্কবার্তাও বটে।

অন্যদিকে, ব্রাজিলের সামনে ভিন্ন ধরনের চাপ। বিশ্বকাপের সবচেয়ে সফল দল তারা— পাঁচবারের চ্যাম্পিয়ন। কিন্তু ২০০২ সালে সর্বশেষ শিরোপা জয়ের পর টানা ছয়টি বিশ্বকাপ কেটে গেছে ট্রফিশূন্য। ২০২৬ সালেও যদি তারা ব্যর্থ হয়, তাহলে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের দীর্ঘতম শিরোপাখরা আরও বাড়বে, যা ব্রাজিলিয়ান ফুটবলের জন্য নতুন এক লজ্জার রেকর্ড হিসেবেই দেখা হবে।

ব্রাজিল অবশ্য বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল যারা প্রতিটি আসরে অংশ নিয়েছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে প্রত্যাশার সঙ্গে বাস্তবতার ফারাকও বেড়েছে। ২০০৬ সালে কোয়ার্টার ফাইনাল, ২০১০ ও ২০২২ সালে শেষ আট, ২০১৪ সালে ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলের ঐতিহাসিক হার এবং ২০১৮ সালে কোয়ার্টার ফাইনাল— সব মিলিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা আর আগের মতো গৌরবময় নয়।

অন্যদিকে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা গত কয়েক বছরে নিজেদেরকে সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং বিশ্বকাপ জয়ের পর তারা আবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মাঠে নামছে। যদিও ইনজুরি ও বয়সী কিছু খেলোয়াড়কে ঘিরে উদ্বেগ রয়েছে, তবুও দলটির আত্মবিশ্বাস তুঙ্গে।

তাই ২০২৬ বিশ্বকাপ শুধু আরেকটি ফুটবল টুর্নামেন্ট নয়। এটি হতে পারে ইতিহাস পুনর্লিখনের মঞ্চ। আর্জেন্টিনা কি ভাঙবে ৬৪ বছরের অভিশাপ, নাকি সেই অভিশাপের খাড়ায় পড়ে মেসির বিদায় রাঙাতে ব্যর্থ হবে? ব্রাজিল কি দীর্ঘ প্রতীক্ষার পর হেক্সার স্বপ্ন পূরণ করতে পারবে, নাকি আরও একবার ব্যর্থ হয়ে নিজেদের সোনালি অতীতের বিপরীতে নতুন এক বিব্রতকর অধ্যায় রচনা করবে? উত্তর মিলবে উত্তর আমেরিকা বিশ্বকাপের সবুজ ঘাসে।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

মেয়েদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত, ট্রফি নেয়নি নকভির কাছ থেকে

শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। তবে শিরোপা জয়ের পরও ট্রফি হাতে নিয়ে উদযাপন করতে পারেনি ভারতীয় নারী দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই

৮ দিন আগে

২ সাবেক ফেডারেশন সভাপতিকে আজীবন নিষিদ্ধ করল ফিফা

গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় মন্টসেরাট ও মালদ্বীপের দুই সাবেক ফুটবল ফেডারেশন সভাপতিকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। তারা হলেন মন্টসেরাটের সাবেক ফুটবল প্রধান ভিনসেন্ট ক্যাসেল এবং মালদ্বীপ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি বাসাম আদিল জালিল।

৯ দিন আগে

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

১৩ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

১৫ দিন আগে
Advertisement