ক্রীড়া প্রতিবেদক

ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এ ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন অজি ক্যাপ্টেন জশ ইংলিস। বাংলাদেশ একাদশে এনেছে একটি পরিবর্তন। ওপেনার সাইফ হাসানের বদলে দলে এসেছেন সৌম্য সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। মাঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে এ ম্যাচেই সিরিজ জয়ের হাতছানির সামনে রয়েছে মেহেদি হাসান মিরাজের দল।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হওয়ার পর এ ম্যাচে একটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। বোলিং অলরাউন্ডার লিয়াম স্কটের বদলে দলে এসেছেন পেসার রাইলি মেরেডিথ। প্রথম ম্যাচে বাংলাদেশের পেসারদের দাপটের কারণেই সম্ভবত তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে বাংলাদেশও দলে পরিবর্তন এনেছে একটি। বেশ কয়েক ম্যাচ ধরে ওয়ানডেতে রান খুঁজে ফেরা সাইফ হাসানকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। দলে ঢুকেছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। আরেক বাঁহাতি ওপেনার তানজিদ তামিমের সঙ্গে ইনিংস ওপেন করবেন তিনি।
সৌম্য সরকার, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
ম্যাথু শর্ট, কুপার কনলি, মারনাম লাবুশেন, জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশ, জ্যাভিয়ের বার্টলেট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, রাইলি মেরেডিথ।

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।
৭ দিন আগে
প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।
৭ দিন আগে
উয়েফা জানিয়েছে, সদস্যদেশগুলো চলতি সপ্তাহেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় বাধার মুখে পড়েছে।
৭ দিন আগে
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি স্পেনের বিপক্ষে ফাইনালের পর মাঠে সংঘর্ষে জড়িত কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধেও আলাদা অভিযোগ গঠন করা হয়েছে।
৯ দিন আগে