প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়নদের আংটি দেবে ফিফা

ক্রীড়া ডেস্ক
ফিফা চ্যাম্পিয়ন রিং। ছবি: ফিফার ভিডিও থেকে

বিশ্বকাপ জয়ের স্মৃতি এতদিন ধরে বন্দি থাকত সোনালি ট্রফি আর গলায় ঝোলানো পদকে। এবার সেই ইতিহাসে যোগ হচ্ছে নতুন এক মাত্রা। প্রথমবারের মতো বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলকে ফিফা দেবে বিশেষভাবে তৈরি একটি আংটি, যার নাম দেওয়া হয়েছে ‘চ্যাম্পিয়নশিপ রিং’। বিজয়ী দলের খেলোয়াড়সহ ৩০ জনের হাতে তুলে দেওয়া হবে এ আংটি।

আগামী রোববার (১৯ জুলাই) নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। যে দল শিরোপা জিতবে, তারা বিশ্বকাপ ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি পাবে এই বিশেষ চ্যাম্পিয়নশিপ রিংও।

উত্তর আমেরিকার বিভিন্ন পেশাদার ক্রীড়া লিগে মর্যাদাপূর্ণ ঐতিহ্য হিসেবে এমন আংটি দেওয়ার প্রচলন রয়েছে। এবারের বিশ্বকাপও অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো— তথা উত্তর আমেরিকায়। তাই আঞ্চলিক ঐহিত্যকে বিশ্ব জুড়ে ছড়িয়ে দিতেই এ আংটি চ্যাম্পিয়নদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে ফিফা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা জানিয়েছে, বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে মোট দুই হাজার ২৬টি এমন আংটি তৈরি করা হচ্ছে। সংখ্যাটিও প্রতীকী— ২০২৬ বিশ্বকাপকে সম্মান জানিয়ে এই সীমিত সংস্করণ তৈরি করা হয়েছে। এর মধ্যে ৩০টি আংটি দেওয়া হবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও স্টাফদের।

তাহলে বাকি এক হাজার ৯৯৬টি আংটির কী হবে?

ফিফার বলছে, ফুটবলপ্রেমীদের জন্য দারুণ সুযোগ— তারাও এই আংটি কিনে নিতে পারেন নিজেদের জন্য, সংগ্রহ করে নিতে পারে ঐতিহাসিক এ স্যুভেনির। কারণ ফিফার আনুষ্ঠানিক লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকদের জন্য উন্মুক্ত করা হবে এসব আংটি।

আংটির নকশাতেও রাখা হয়েছে বিশেষত্ব। এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা, অন্য পাশে খোদাই করা হবে চ্যাম্পিয়ন দলের পরিচয়। প্রতিটি আংটি হবে আলাদা সিরিয়াল নম্বরযুক্ত, নির্দিষ্ট ব্যক্তির আঙুলের মাপ অনুযায়ী তৈরি এবং এর সঙ্গে দেওয়া হবে অথেনটিসিটি সার্টিফিকেট।

ফিফা জানিয়েছে, ফাইনাল শেষে আনুষ্ঠানিক ট্রফি ও পদক বিতরণের সময় বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রতীকী একটি আংটি তুলে দেওয়া হবে। এরপর বিজয়ী দলের জন্য নির্ধারিত ৩০টি আংটি ওই ৩০ জনের প্রত্যেকের আঙুলের মাপ অনুযায়ী তৈরি করে দেওয়া হবে। সবকিছু সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে সেগুলো তুলে দেওয়া হবে, যেন জীবনের অন্যতম সেরা অর্জনের স্মারক হিসেবে প্রত্যেকটি রিং নিখুঁতভাবে সংরক্ষণ করা যায়।

উত্তর আমেরিকার ক্রীড়া সংস্কৃতিতে এনবিএ, এনএফএল, এমএলবি কিংবা এনএইচএলের মতো প্রতিযোগিতায় ‘চ্যাম্পিয়নশিপ রিং’ দীর্ঘদিন ধরেই বিজয়ের অন্যতম বড় প্রতীক। ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশগুলোর সেই ঐতিহ্যকে এবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলার সঙ্গে যুক্ত করছে ফিফা।

আঞ্চলিক ঐতিহ্যকে ফিফার সঙ্গে মেলানোর নজির অবশ্য এই প্রথম নয়। সবশেষ কাতার বিশ্বকাপেও দেখা মিলেছিল নতুন কিছুর। সেবার বিশ্বচ্যাম্পিয়ন দলের অধিনায়ক লিওনেল মেসির হাতে উঠেছিল শিরোপা। তবে শিরোপা তুলে দেওয়ার আগে মেসির গায়ে পরিয়ে দেওয়া হয় কালো এক আলখাল্লা, যাকে আরবে বলা হয় বিশত।

খাঁটি সোনার সুতার কাজ করা এই পোশাকটি অত্যন্ত সম্মান ও মর্যাদার প্রতীক। কাতারের রাজপরিবারের সদস্য, উচ্চপদস্থ কর্মকর্তা বা বিশিষ্ট ব্যক্তিদের জন্যই সাধারণত এটি তৈরি করা হয়। কাতারে বিশ্বকাপের আয়োজন হওয়ায় দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মেসিকে সম্মান ও শ্রেষ্ঠত্বের নিদর্শনস্বরূপ এই রাজকীয় পোশাকটি পরিয়ে দিয়েছিলেন।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ফিফা বিশ্বকাপ ফাইনাল: গ্যালারিতে থাকছেন ট্রাম্প, তুলে দেবেন ট্রফি

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, ফাইনালের আগে আজ শুক্রবার (১৭ জুলাই) নিউইয়র্কের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে আয়োজিত ফিফার এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন ডোনাল্ড ট্রাম্প। এরপর আগামী রোববার তিনি ফাইনাল ম্যাচের সাক্ষী হতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থাকবেন।

৫ ঘণ্টা আগে

‘আর্জেন্টিনাকে কেউ কিছু পাইয়ে দেয়নি’— সমালোচকদের মেসির কড়া জবাব

মেসি বলেন, ‘গত চার বছর ধরে আমরাই সেরা দল। সেটা কারও ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। কে কী বলল, তাতে আমাদের কিছু যায় আসে না।

৬ ঘণ্টা আগে

ফাইনালে মাঠে যাবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট, পরবেন সেই ভারী জ্যাকেট

বিশ্ব জুড়ে ফুটবলার, কোচ ও সমর্থকদের মধ্যে নানা ধরনের কুসংস্কারের প্রচলন রয়েছে। বড় কোনো টুর্নামেন্ট এলেই এসব বিশ্বাস যেন আরও দৃঢ় হয়ে ওঠে। সেই তালিকা থেকে বাদ নন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ থাকা সত্ত্বেও বিশ্বকাপের ফাইনাল দেখতে তিনি মা

৯ ঘণ্টা আগে

ইংলিশ বধের পর ‘ফকল্যান্ড আর্জেন্টিনার’ ব্যানার, শাস্তি দিতে পারে ফিফা

আটলান্টার ওই ম্যাচের শেষ দিকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে দুটি গোল করে থমাস টুখেলের দলকে ২-১ ব্যবধানে হারিয়ে রোববারের ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

১ দিন আগে