ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মঞ্চ প্রস্তুত। আগামী রোববার (১৯ জুলাই) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে স্পেন। মেগা ফাইনালের এই রোমাঞ্চে যোগ হচ্ছে নতুন মাত্রা। মাঠে বসেই এই মহারণ উপভোগ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) হোয়াইট হাউসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, ফাইনালের আগে আজ শুক্রবার (১৭ জুলাই) নিউইয়র্কের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে আয়োজিত ফিফার এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন ডোনাল্ড ট্রাম্প। এরপর আগামী রোববার তিনি ফাইনাল ম্যাচের সাক্ষী হতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থাকবেন।
এর আগে গত মাসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, ফাইনাল খেলা উপভোগ করার পাশাপাশি ম্যাচ শেষে তিনি এবং প্রেসিডেন্ট ট্রাম্প যৌথভাবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন।
"আমরা প্রেসিডেন্টের সঙ্গে ফাইনাল ম্যাচটি উপভোগ করব এবং অবশ্যই যৌথভাবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেব।" — জিয়ান্নি ইনফান্তিনো, সভাপতি, ফিফা।
বিশ্বকাপের ফাইনাল ম্যাচে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের উপস্থিত থাকার ঐতিহ্য বেশ পুরোনো। এর আগে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপেও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত অনুষ্ঠিত ১০২টি ম্যাচের কোনোটিতেই ডোনাল্ড ট্রাম্প কিংবা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত না থাকলেও, যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় দলের কয়েকটি ম্যাচে ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার সদস্যদের দেখা গেছে। যৌথভাবে এবারের বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, "প্রেসিডেন্টের এই উপস্থিতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকপ্রিয়, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল একটি বিশ্বকাপের সমাপ্তি ঘটবে।"
প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বড় বড় ক্রীড়া আসরে উপস্থিত থাকার রেকর্ড নতুন নয়। এর আগে তিনি সুপার বোল, ইউএস ওপেন টেনিস, রাইডার কাপ, ডেটোনা ৫০০ এবং ইউএফসি’র বিভিন্ন ইভেন্টে নিয়মিত অংশ নিয়েছেন। গত বছর নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ইউএফসি প্রতিযোগিতা এবং এনবিএ ফাইনালের একটি ম্যাচও উপভোগ করেছিলেন তিনি।
এছাড়া গত গ্রীষ্মে চেলসি ফুটবল ক্লাব যখন মেটলাইফ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছিল, তখনও মাঠে উপস্থিত থেকে মঞ্চে দলটির সাথে যোগ দিয়েছিলেন ট্রাম্প। ১৯৯৪ সালের পর এবারই প্রথম পুরুষদের ফুটবল বিশ্বকাপ একক ও যৌথ আয়োজক হিসেবে আয়োজন করলো যুক্তরাষ্ট্র।

আটলান্টার ওই ম্যাচের শেষ দিকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে দুটি গোল করে থমাস টুখেলের দলকে ২-১ ব্যবধানে হারিয়ে রোববারের ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
১ দিন আগে
আবার কামব্যাকের মহাকাব্য লিখল আর্জেন্টিনা। শেষ দিকে এসে একের পর এক আক্রমণভাগের খেলোয়াড় নামালেন আলবিসেলেস্তের কোচ লিওনেল স্কালোনি। মেসি সম্পূর্ণ চলে গেলেন প্লেমেকার কাম রাইট উইংগারের রোলে। মাত্র ৭ মিনিটের ব্যবধানে সেই মেসি গড়ে দিলেন দুটি অ্যাসিস্ট। তা থেকে লক্ষ্যভেদ করলেন এনজো ফের্নান্দেস ও লাউতারো ম
১ দিন আগে
হ্যাঁ, বিশ্বকাপের ইতিহাসে মাত্র চতুর্থ দল হিসেবে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার ফাইনালে খেলবে এবার। এর আগে কেবল ব্রাজিল, ফ্রান্স আর ইতালি— এই তিনটি দলই ব্যাক-টু-ব্যাক ফাইনাল খেলার গৌরব অর্জন করেছে।
১ দিন আগে
মেসি সম্পূর্ণ চলে গেলেন প্লেমেকার কাম রাইট উইংগারের রোলে। মাত্র ৭ মিনিটের ব্যবধানে সেই মেসি গড়ে দিলেন দুটি অ্যাসিস্ট। তা থেকে লক্ষ্যভেদ করলেন এনজো ফের্নান্দেস ও লাউতারো মার্টিনেজ। প্রত্যাবর্তনের গল্প লিখে ইংলিশদের ৬০ বছরের অপেক্ষাকে আরও দীর্ঘায়িত করে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠে গেল আলবিসেলেস্তেরা।
২ দিন আগে