ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে মিসরের বিতর্কিত হারের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। বিশেষ করে ভিএআরের মাধ্যমে মিসরের একটি গোল বাতিলের সিদ্ধান্তকে তিনি ‘দিনের আলোয় ডাকাতি’ বলে আখ্যা দিয়েছেন।
পর্তুগিজ এই কোচের মতে, কোনো ফাউল হয়ে থাকলে সেটি খেলা চলাকালীনই নির্ধারণ করা উচিত ছিল। গোল হওয়ার পর ভিডিও প্রযুক্তির সাহায্যে সিদ্ধান্ত পরিবর্তন করে তা বাতিল করা ফুটবলের স্বাভাবিক ধারার সঙ্গে যায় না বলেও মন্তব্য করেন তিনি।
মরিনহো বলেন, ‘এটা দিনের আলোয় ডাকাতি। যদি সত্যিই ফাউল হয়ে থাকে, তাহলে রেফারির তখনই খেলা থামানো উচিত ছিল। গোল হওয়ার অপেক্ষা করে পরে সেটি বাতিল করা মোটেও গ্রহণযোগ্য নয়।’
তিনি আরও বলেন, এমন সিদ্ধান্ত একটি দলের কঠোর পরিশ্রম ও লড়াইকে মুহূর্তের মধ্যে ব্যর্থ করে দিতে পারে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে এ ধরনের বিতর্ক ফুটবলের ভাবমূর্তির জন্যও ভালো নয় বলে মন্তব্য করেন তিনি।
ম্যাচে শুরুটা দুর্দান্ত করেছিল মিশর। একপর্যায়ে ২-০ গোলে এগিয়ে থাকা দলটি শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
তবে ম্যাচ শেষে মিসর শিবিরে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ দেখা যায়। ভিএআরে গোল বাতিলের পাশাপাশি সম্ভাব্য পেনাল্টি না দেওয়া ও কয়েকটি সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন ওঠে। মরিনহোও মনে করেন, এসব সিদ্ধান্ত ম্যাচের গতিপথ বদলে দিয়েছে।

শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।
৫ দিন আগে
গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরা
৮ দিন আগে
ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে না ভারত। এর পরিবর্তে আগামী বছরের জানুয়ারিতে তারা বাংলাদেশ সফর করতে পারেন। সে ক্ষেত্রে বহুল প্রতীক্ষিত সিরিজটি হতে পারে নতুন বছরের শুরুতেই।
৮ দিন আগে
নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগে প্রতিটি দল লিগ পর্বে আটটি করে ম্যাচ খেলবে। চারটি হবে নিজেদের মাঠে, বাকি চারটি প্রতিপক্ষের মাঠে। চারটি ভিন্ন সিডিং পট থেকে দুটি করে দলকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে প্রতিটি ক্লাব।
৮ দিন আগে