ক্রীড়া ডেস্ক

জয় দিয়ে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপ শুরু করল টাইগ্রেসরা। প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে মাত্র ৫৮ রানে অলআউট করে দিয়ে ম্যাচ জিতল ৭১ রানে।
সোমবার (৩১ আগস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আট জাতির এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণের প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
টসে জিতে ইন্দোনেশিয়া আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান তোলেন। পরে নাহিদা আক্তার ও মারুফা আক্তাররা ইন্দোনেশিয়ার মেয়েদের ১৭.৩ ওভারে অলআউট করে দেন মাত্র ৫৮ রানে। তাতে ৭১ রানে জয় ও টুর্নামেন্টে শুভসূচনা নিশ্চিত হয়।
বাংলাদেশের ব্যাটিং ইনিংসে এক স্বর্ণা আক্তার ছাড়া আর কারও ইনিংস টি-টোয়েন্টিসুলভ ছিল না। স্বর্ণা ১৮ বলে ৩টি চার ও ১টি ছয়ে ৩১ রান করে অপরাজিত থাকেন। তবে ইনিংসের সর্বোচ্চ ৪০ রান আসে সোবহানা মোস্তারির ব্যাট থেকে। এর জন্য অবশ্য তাকে ৪২ বল খেলতে হয়েছে।
৩১ বলে ২৭ রান করেছেন দিলারা আক্তার, ১১ বলে ১০ রান করেছেন অধিনায়ক জ্যোতি। বাকি আর কোনো ব্যাটারই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। তাতে ২০ ওভারে ১২৯ রানের বেশি সংগ্রহ করাও সম্ভব হয়নি টাইগ্রেসদের জন্য।
১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮ রানের উদ্বোধনী জুটি গড়ে ইন্দোনেশিয়া। এরপর শুরু হয় মারুফার গতির ঝড়। নিজের দ্বিতীয় ও তৃতীয় ওভারে তুলে নেন ইন্দোনেশিয়ান দুই ওপেনারকে। তৃতীয় উইকেটটি তুলে নেন ফাহিমা খাতুন। সানজিদা আক্তার মেঘলার বলে পড়ে ইন্দোনেশিয়ার চতুর্থ উইকেট।
এরপর নাহিদা আক্তারের স্পিনের ঝলক। দুই ওভারের ব্যবধানেই তিনি তুলে নেন ৩ উইকেট। বাংলাদেশের আর কোনো বোলার উইকেট পাননি। কারণ ইন্দোনেশিয়ার বাকি তিন ব্যাটার উইকেট দিয়েছেন রান আউটের শিকার হয়ে।
ইন্দোনেশিয়ার ব্যাটারদের মধ্যে ওপেনার মারিয়া কোরাজোনই কেবল রানের দুই অঙ্ক ছুঁয়েছেন। ১৩ বলে ১২ রান করেন তিনি। মারুফা ৩ ওভারে ৬ রান দিয়ে ২ উইকেট নেন। আর নাহিদা ৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন।

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
৯ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১০ দিন আগে
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, চলতি সপ্তাহে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের পুরুষ ও নারীদের সব ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে পর থেমে যাবে খেলা। এরপর মেসির সম্মানে স্টেডিয়াম জুড়ে এক মিনিট ধরে করতালি দেওয়া হবে।
১১ দিন আগে
শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।
১৪ দিন আগে