বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ-২০২৬-এর জমকালো সমাপনী, চ্যাম্পিয়ন জিয়াদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ২৩: ৩১
চ্যাম্পিয়নের ট্রফি গ্রহণ করছেন মিশরের জিয়াদ ইব্রাহিম। ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে উপমহাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ‘বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ-২০২৬’। পাঁচ দিনের এই আসরের ফাইনালে শ্রীলঙ্কার রভিন্দ্র লক্ষীশ্রীকে ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন মিসরের জিয়াদ ইব্রাহিম।

গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরাসরি তিন সেটে জয় তুলে নেন জিয়াদ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও অর্থ পুরস্কার তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান-উজ-জামান, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এম ফিল।

সমাপনী অনুষ্ঠানে এক ফ্রেমে আয়োজক, অংশগ্রহণকারী ও বিজয়ীরা। ছবি: সংগৃহীত
সমাপনী অনুষ্ঠানে এক ফ্রেমে আয়োজক, অংশগ্রহণকারী ও বিজয়ীরা। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— টুর্নামেন্টের প্রমোটর ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অব.), নির্বাহী কমিটির সদস্যরা, বসুন্ধরা স্পোর্টস সিটির ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক কর্নেল মহাসিনুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, আমন্ত্রিত অতিথি, দেশি-বিদেশি খেলোয়াড় ও সাংবাদিকরা।

অনুষ্ঠানের শুরুতে ‘স্কোয়াশ ও শিক্ষা বৃত্তি’ দেওয়া হয়। এ ছাড়া চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী স্কোয়াশ খেলোয়াড়দের সম্মাননা এবং ক্ষুদে খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী দেওয়া হয়।

পুরস্কার বিতরণীর মূল পর্বে বাংলাদেশের সেরা খেলোয়াড় তরুণ প্রতিভা পারভেজ করিমকে পুরস্কৃত করা হয়। এরপর দ্বিতীয় রানার্সআপ মিশরের মোহাম্মদ গহর, প্রথম রানার্সআপ ইরানের সেফের এতেমাদপুর, রানার্সআপ শ্রীলঙ্কার রভিন্দ্র লক্ষীশ্রী এবং চ্যাম্পিয়ন জিয়াদ ইব্রাহিমের হাতে পুরস্কার ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। মোহাম্মদ গহরের বিশ্ব র‍্যাঙ্কিং ৯৫ এবং সেফের এতেমাদপুরের ৫৬৬।

আয়োজকরা জানান, ‘ক্লাসরুম স্কোয়াশ’, খেলাধুলা ও নেতৃত্বের বিকাশ এবং ‘স্কোয়াশ ও শিক্ষা বৃত্তি’র মতো ধারাবাহিক কর্মসূচির সুফল এখন দৃশ্যমান। আন্তর্জাতিক এই আয়োজন দেশের খেলোয়াড়দের র‍্যাঙ্কিং ও অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি বিশ্ব অঙ্গনে বাংলাদেশকে সম্ভাবনাময় ‘স্কোয়াশ ডেস্টিনেশন’ হিসেবে তুলে ধরতে ভূমিকা রাখছে।

আয়োজকরা আরও বলেন, গত পাঁচ বছরে বাংলাদেশে প্রায় মৃতপ্রায় স্কোয়াশ খেলায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আন্তর্জাতিক অঙ্গন থেকেও পদক আসতে শুরু করেছে। ২০৩২ সালের অলিম্পিকে স্কোয়াশকে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। এ জন্য দেশের অবকাঠামোগত উন্নয়ন ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খেলাটিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১০ দিন আগে

মেসির সম্মানে থেমে যাবে খেলা, ১ মিনিট চলবে করতালি

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, চলতি সপ্তাহে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের পুরুষ ও নারীদের সব ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে পর থেমে যাবে খেলা। এরপর মেসির সম্মানে স্টেডিয়াম জুড়ে এক মিনিট ধরে করতালি দেওয়া হবে।

১১ দিন আগে

ইন্দোনেশিয়াকে ৫৮ রানে অলআউট করে এশিয়া কাপে দারুণ সূচনা মেয়েদের

টসে জিতে ইন্দোনেশিয়া আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান তোলেন। পরে নাহিদা আক্তার ও মারুফা আক্তাররা ইন্দোনেশিয়ার মেয়েদের ১৭.৩ ওভারে অলআউট করে দেন মাত্র ৫৮ রানে। তাতে ৭১ রানে জয় ও টুর্নামেন্টে শুভসূচনা নিশ্চিত হয়।

১৩ দিন আগে

আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন মেসি

শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।

১৪ দিন আগে
Advertisement