উত্তেজনা ছড়াল মৌসুমের প্রথম এল ক্লাসিকো, জয়ের হাসি রিয়ালের

ক্রীড়া ডেস্ক
ম্যাচের ৪৩ মিনিটে গোল করলেন বেলিংহাম। সেটিই ছিল মৌসুমের প্রথম এল ক্লাসিকোর জয়সূচক গোল। ছবি: সংগৃহীত

বার্সেলোনার দাপটে গত মৌসুমের এল ক্লাসিকোগুলোতে প্রতিদ্বন্দ্বিতা গড়তে দেখা যায়নি রিয়াল মাদ্রিদকে। নতুন মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ফিরে এলো সেই প্রতিদ্বন্দ্বিতা। গোটা ম্যাচই ছড়াল তুমুল উত্তেজনা। সে লড়াইয়ে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার বিপক্ষে প্রথমার্ধের ২-১ গোল ব্যবধান ধরে রেখে লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানও সংহত করেছে জাবি আলোনসোর দল।

রোববারের (২৬ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে উত্তাপ ছড়ানো মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে শুরু থেকেই গতির লড়াইয়ে বার্সেলোনাকে পরাস্ত করতে থাকেন কিলিয়ান এমবাপ্পে-জুড বেলিংহামরা।

গত মৌসুমের মতো এ মৌসুমেও বার্সেলোনা হাই লাইন ডিফেন্স দিয়ে আটকানোর চেষ্টা করেছে এমবাপ্পে-ভিনিসিয়ুসকে। দুই দুইবার বিপজ্জনক অবস্থান থেকে সেই হাই লাইনের ফাঁদে আটকাও পড়েন এমবাপ্পে। তবে সে কৌশলে শেষ রক্ষা হয়নি বার্সেলোনার।

ম্যাচের ২২ মিনিটে মাঝমাঠ থেকে বেলিংহামের দুর্দান্ত এক থ্রু বল পেয়ে গতির ঝড়ে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়েন এমবাপ্পে। এবার বার্সার হাই লাইন ফাঁদ এড়িয়েও যান। এরপর দুর্দান্ত ফিনিশিংয়ে পরাস্ত বার্সার গোলরক্ষক সেজনি। ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।

গোল হজম করে গতির লড়াইয়ে ফিরে আসতে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। ফল পেতে দেরি হয়নি খুব বেশি। একের পর এক রিয়াল মাদ্রিদের রক্ষণভাগে হামলে পড়তে পড়তে ম্যাচের ৩৮ মিনিটে দারুণ জায়গায় বল পেয়ে যান রাশফোর্ড। নিখুঁত পাস বাড়িয়ে দেন রিয়ালের ডিফেন্স চিড়ে। ফেরমিন লোপেজ ভুল করেননি, কোর্তোয়াকে ফাঁকি দিয়ে বল জড়িয়ে দেন জালে। সমতায় ফেরে বার্সা।

তবে ৫ মিনিটের বেশি সে সমতা ধরে রাখতে পারেনি হ্যান্সি ফ্লিকের দল। ৪৩ মিনিটের মাথায় বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে ভিনিসিয়ুসের বাড়ানো বলে হেড করেন মিলিতাও। তার হেড থেকে পাওয়া বল হেড করতে ব্যর্থ হন হাউসেন। তবে পেছনে দাঁড়ানো বেলিংহাম তখন আন-গার্ড। বল তার পায়ে পড়তেই অনায়াসে জড়িয়ে দেন জালে। ২-১ লিড নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয় হাফে দুই দলই চেষ্টা করেও গোলের দেখা পায়নি। এর মধ্যে নির্ধারিত সময়ের পর ইনজুরি টাইমের শেষ মিনিটে শুয়োমিনিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রি। সেই ঘটনায় টাচলাইনে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। সে অবস্থাতেই বাজে শেষ বাঁশি। জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

মৌসুমের প্রথম এল ক্লাসিকো জিতে লা লিগার শীর্ষস্থান আরও সংহত করল রিয়াল মাদ্রিদ। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২৭। সমান ম্যাচে দুইয়ে থাকা বার্সার পয়েন্ট ২২।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ইনিংস পরাজয় এড়ানো গেল না ম্যাকাইয়ে, সিরিজ শেষ ১-১ সমতায়

ডারউইনে দাপুটে জয়ের পর ম্যাকাইয়ে এসে ব্যাটিংয়ে পুরোপুরি ভেঙে পড়ল বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়েও অস্ট্রেলিয়ার করা ২১০ রান টপকাতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় স্বাগতিকদের কাছে ইনিংস ও ৫১ রানে হেরে ১-১ সমতায় দুই টেস্টের সিরিজ শেষ করেছে বাংলাদেশ।

৫ দিন আগে

শরিফুলের ৭ উইকেটে ১৪৬ রানের লিডে থামল অস্ট্রেলিয়া, ২য় ইনিংসেও বিপাকে বাংলাদেশ

রোববার (২৩ আগস্ট) ম্যাকাই টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন চলাকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৫৫ রান। উইকেটে মুশফিকুর রহিম রয়েছেন ৪৭ বলে ১২ রান করে। মাত্রই নেমেছেন লিটন দাস। এখনো বাংলাদেশ পিছিয়ে রয়েছে ৯১ রানে। অর্থাৎ ইনিংস পরাজয় এড়াতেই বাংলাদেশের এখনো প্রয়োজন ৯১ রান।

৫ দিন আগে

শরীফুল ঝড়ে তছনছ অস্ট্রেলিয়া— দিন শেষে হাতে ২ উইকেট, লিড ১০১

স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিনের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১০১ রানের লিড নিয়ে দিন শেষ করেছে অজিরা, হাতে রয়েছে মাত্র ২ উইকেট। বাংলাদেশের হয়ে একাই ছয় উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম। এর আগে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

৬ দিন আগে

অস্ট্রেলিয়ার ৩ উইকেট নিয়ে চা-বিরতিতে তাসকিন-শরিফুলরা

জেবক ওয়েদারল্ডের জায়গায় এই টেস্টে দলে এসেছিলেন ম্যাট রেনশো। এ মাঠে সবশেষ তিন ফার্স্ট ক্লাস ম্যাচে তিন সেঞ্চুরি রয়েছে। তবে টেস্ট দলে ফেরাটা সুখখর হলো না তার জন্য। খেলতে পেরেছেন মাত্র ১০ বল। তাসকিনের বলে আউটসাইড এজড হয়ে স্লিপে ক্যাচ দিয়ে বসেন তিনি। ৮ রান করে বিদায় নেন রেনশো, ২২ রানে প্রথম উইকেট হারায়

৬ দিন আগে