ক্রীড় ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। চট্টগ্রামে প্রথম ম্যাচে ১৮৩ রানের বড় লক্ষ্য ১৮ ওভারেই টপকে ৬ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা।
ঘরের মাটিতে টি-টোয়েন্টিতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭০ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। আজ সেই রেকর্ড টপকে গেল লিটনরা।
এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অধিনায়ক লিটন দাস-এর দল। টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এত বড় রান তাড়া করে জয়ের নজির এবারই প্রথম গড়লো বাংলাদেশ।
রান তাড়ায় উড়ন্ত সূচনা করেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। প্রথম ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪০ রান তোলে স্বাগতিকরা। তবে ১৭ রান করে সাজঘরে ফেরেন সাইফ।
এরপর দ্রুত উইকেট হারালেও ইনিংস গুছিয়ে নেন তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। তাদের ২৮ বলে ৫৭ রানের ঝড়ো জুটিতে জয়ের ভিত তৈরি হয়। ইমন ১৪ বলে ২৮ রান করে আউট হলেও হৃদয় খেলেন দায়িত্বশীল ইনিংস, মাত্র ২৬ বলে তুলে নেন অর্ধশতক। তবে ১৩ বলে ৩১ রানের ক্যামিও খেলে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শামীম হোসেন।
এর আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল ৬ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে। দলের হয়ে ক্যাটেনি ক্লার্ক ও ড্যান ক্লেভার করেন সমান ৫১ রান। এছাড়া নিক কেলি ৩৯ এবং জশ ক্লার্কসন অপরাজিত ২৭ রান যোগ করেন।
বল হাতে বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন নেন ২ উইকেট। এ ছাড়া শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী একটি করে উইকেট শিকার করেন।

আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের পরিবর্তে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাব ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি সামনে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিশেষ দূতের প্রস্তাবের মাধ্যমে।
৪ দিন আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও লিটন কুমার দাসের ফিফটিতে লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান করে স্বাগতিকরা। ফলে জয়ের জন্য কিউইদের করতে হবে ২৬৬ রান।
৪ দিন আগে
সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে নেমেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিকরা।
৪ দিন আগে
শৈশব থেকেই জয়িতার স্বভাব ছিল একটু আলাদা। চ্যালেঞ্জ নিতে ভালোবাসতেন, নতুন কিছু করতে আগ্রহী ছিলেন। তার নামের সঙ্গে যেন তার ব্যক্তিত্বের অদ্ভুত মিল- জয়িতা, অর্থাৎ যিনি জয় করতে জানেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে জয়ী হওয়ার এক অদম্য প্রত্যয় তাকে এগিয়ে নিয়ে গেছে আজকের অবস্থানে।
৬ দিন আগে