ক্রীড় ডেস্ক

সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে নেমেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিকরা।
তিন ম্যাচের এই সিরিজে ১–১ সমতা বিরাজ করছে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ২৬ রানে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জিতে সমতা ফেরায় বাংলাদেশ। ফলে আজকের ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী লড়াই।
ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। সিরিজের টানা তৃতীয় ম্যাচে টসে জিতে ‘হ্যাটট্রিক’ পূর্ণ করে সফরকারীরা।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে আউট হন ওপেনার সাইফ হাসান। এরপর তৃতীয় ওভারে বোল্ড হয়ে ফেরেন তানজিদ হাসান (১)। মাত্র ১৪ বলের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দল।
এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সৌম্য সরকার। তবে ২৬ বলে ১৮ রান করে তিনিও বোল্ড হয়ে ফিরলে বিপদ আরও বাড়ে। তবে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস ধীরগতিতে খেলে ম্যাচে হাল ধরার চেষ্টা করছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে ৪ বলে ৩ উইকেট হারিয়ে ৪৯ রান। ২৯ বলে ১৬ রান করে ক্রিজে রয়েছেন শান্ত এবং ১৪ বলে ১০ রান করেছেন লিটন।
নিউজিল্যান্ডের পেসার উইলিয়াম ও’রুর্ক শুরুতেই আগুন ঝরানো বোলিং করেন। তিনি প্রথম ৫ ওভারে ১৬ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট। তাকে ভালোভাবে সহায়তা করেন নাথান স্মিথ।
বাংলাদেশ একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ:
হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডেন লেনক্স, উইলিয়াম ও’রুর্ক ও বেন লিস্টার।

টসে জিতে ইন্দোনেশিয়া আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান তোলেন। পরে নাহিদা আক্তার ও মারুফা আক্তাররা ইন্দোনেশিয়ার মেয়েদের ১৭.৩ ওভারে অলআউট করে দেন মাত্র ৫৮ রানে। তাতে ৭১ রানে জয় ও টুর্নামেন্টে শুভসূচনা নিশ্চিত হয়।
৭ দিন আগে
শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।
৮ দিন আগে
গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরা
১১ দিন আগে
ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে না ভারত। এর পরিবর্তে আগামী বছরের জানুয়ারিতে তারা বাংলাদেশ সফর করতে পারেন। সে ক্ষেত্রে বহুল প্রতীক্ষিত সিরিজটি হতে পারে নতুন বছরের শুরুতেই।
১১ দিন আগে