ক্রীড়া ডেস্ক

নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা অভিযোগের ভিত্তিতে গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে সাবেক জাতীয় ক্রিকেটার মঞ্জুরুল ইসলামকে বিসিবির অধীনে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। জাহানারার যৌন হয়রানির অভিযোগের পর তদন্ত কমিটি চারটি অভিযোগের মধ্যে দুটির প্রাথমিক সত্যতা পেয়েছে বলে আগে জানিয়েছিল বোর্ড। সেই সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং দেশের ক্রিকেটে তার সম্পৃক্ততার পথ আপাতত বন্ধ।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলে কর্মরত মঞ্জুরুল গত বছরের ৩০ জুনের পর থেকে বিসিবির কোনো দায়িত্বে ছিলেন না। তবুও অভিযোগের গুরুত্ব বিবেচনায় কড়া অবস্থান নিয়েছে বিসিবি।
এ ছাড়া রোববার অনুষ্ঠিত ভার্চ্যুয়াল সভায় গুরুত্বপূর্ণ আরও তিন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৈঠকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। প্রশাসনিক সৌজন্য থেকে শুরু করে টুর্নামেন্ট আয়োজন, নির্বাচক প্যানেল এবং শৃঙ্খলাজনিত ব্যবস্থা-৪ সিদ্ধান্ত নিয়ে ছিল তাৎপর্যপূর্ণ আলোচনা।
সভায় নতুন সরকারকে অভিনন্দন জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে দায়িত্ব গ্রহণের শুভেচ্ছা জানায় বোর্ড। একই সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া আমিনুল হককেও জানানো হয়েছে শুভেচ্ছা।
নারী ক্রিকেটে নতুন অধ্যায় রচনার লক্ষ্যে প্রথমবারের মতো নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির সূচি অনুমোদন করা হয়েছে। ২০২৬ সালের ৪ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী আসর।
নারী ক্রিকেটের প্রসার ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরিতে এই টুর্নামেন্টকে বড় পদক্ষেপ হিসেবে দেখছে বোর্ড। মার্চের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে নারী বিপিএল। ভেন্যু হিসেবে থাকবে মিরপুর শেরেবাংলা এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
জাতীয় নির্বাচন প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেনের মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দায়িত্বের মেয়াদ শেষে আর কাজ করতে অনাগ্রহ প্রকাশ করেছেন তিনি। অতিরিক্ত এই সময়ের মধ্যে তার বিকল্প খুঁজে বের করার প্রক্রিয়া শুরু করবে বিসিবি। নির্বাচক প্যানেলে শূন্যতা এড়াতেই এই অন্তর্বর্তী ব্যবস্থা।

এবারের মতো আগামী এই বিশ্বকাপেও খেলবে ২০টি দল। এর মধ্যে স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অবস্থান আগেই নিশ্চিত। চলমান বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নেওয়ায় অবস্থান নিশ্চিত করেছে ভারত, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
৪ দিন আগে
রুদ্ধশ্বাস নাটকীয়তায় ভরা এক ম্যাচে মূল খেলা টাই হওয়ার পর দুই দফা সুপার ওভারের লড়াই শেষে আফগানিস্তানকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টানা দ্বিতীয় জয় পেল প্রোটিয়ারা, আর টানা দ্বিতীয় হার আফগানদের।
১১ দিন আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে দীর্ঘ আলোচনার পর দেশটি জানিয়েছে, তারা আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠেয় ম্যাচটি খেলবে।
১৩ দিন আগে
ভারত–শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপের মধ্যেই লাহোরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ত্রিমুখী বৈঠক। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও শিগগিরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্
১৩ দিন আগে