পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন এফপিএফ। পাশাপাশি ২৫৫ ইউরো বা ৩৫ হাজার ৩৮৩ টাকা জরিমানাও করা হয়েছে তাকে।
উয়েফা নেশনস লিগের ক্যাম্পেইন চলাকালীন জাতীয় দল ছেড়ে চলে যাওয়ার ঘটনায় এ শাস্তি পেতে সিআর৭ নামে খ্যাত রোনালদোকে। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল জানিয়েছে, বর্তমানে সৌদি আরবের আল-নাসর ক্লাবের ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড ইচ্ছাকৃতভাবে তাদের নিয়মের ১৬০(১) অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন।
চলমান নেশনস কাপে গত ২৮ সেপ্টেম্বর নরওয়ের বিপক্ষে জয়ী ম্যাচে বেঞ্চে বসে থাকতে হয়েছিল রোনালদোকে। পরে তিনি জানতে পারেন, ডেনমার্কের বিপক্ষেও তিনি শুরুর একাদশে থাকছেন না। এ নিয়ে নতুন প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে তীব্র মতবিরোধ হয়। শেষ পর্যন্ত ম্যাচের আগের দিন কোপেনহেগেনে দলের বেজ ক্যাম্প ছেড়ে হঠাৎ চলে যান রোনালদো।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ খোলা চিঠি পোস্ট করে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার জেসুসের বিরুদ্ধে ‘বিশ্বাসভঙ্গের’র অভিযোগ আনেন। তার দাবি, দলে তার ভূমিকা নিয়ে কোচ দুবার কথা দিয়েও তা রাখেননি। তবে জেসুস এমন কোনো আলোচনার কথা জোরালোভাবে অস্বীকার করেছেন।
এদিকে ক্যাম্পেইন চলাকালীন জাতীয় দল ছেড়ে চলে যাওয়ার ঘটনায় দ্রুত নিজের দায় স্বীকার করে নেন রোনালদো। নরওয়ে ম্যাচের পর সতীর্থদের ছেড়ে চলে যাওয়ার জন্য ক্ষমা চেয়ে এই অভিজ্ঞ তারকা জানান, ‘তিনি শাস্তি পাওয়ার যোগ্য।’
রোনালদো আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি এখনই টানছেন না জানিয়ে উল্লেখ করে বলেন, তিনি এক হাজার গোলের মাইলফলক অর্জনের লক্ষ্যে অবিচল রয়েছেন। ফেডারেশনের পক্ষ থেকেও দরজা খোলা রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
গত ৯ অক্টোবর থেকে প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এরই মধ্যে কেটে যাওয়া সময় এই ৩০ দিনের শাস্তির মধ্যে গণ্য হবে কি না, তা ফেডারেশনের বিবৃতিতে নির্দিষ্ট করা হয়নি। তবে আগামী ১৪ নভেম্বর নেশনস লিগে ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল।


















-166aa8-256x144.webp)
