শরিফুলের ৭ উইকেটে ১৪৬ রানের লিডে থামল অস্ট্রেলিয়া, ২য় ইনিংসেও বিপাকে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস একাই ধসিয়ে দিয়েছেন শরিফুল ইসলাম। ছবি: সংগৃহীত
৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস একাই ধসিয়ে দিয়েছেন শরিফুল ইসলাম। ছবি: সংগৃহীত

ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনেও বল হাতে চমক অব্যাহত রাখলেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তুলে নিলেন অস্ট্রেলিয়ার ইনিংসের সেরা ব্যাটার ক্যামেরন গ্রিনের উইকেট। তাতে ইনিংস শেষ করলেন ৭ উইকেট নিয়ে, যা তার টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। তার দুর্দান্ত বোলিংয়েই অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেমেছে ২১০ রানে।

অজি পেসারদের তোপে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র ৬৪ রান। ফলে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া পেয়েছে ১৪৬ রানের লিড। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবার বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। মাত্র ২৪ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফেরত যান তিন ব্যাটার। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর অভিজ্ঞ মুশফিকুর রহিম প্রায় ১৩ ওভার অবিচ্ছিন্ন থেকে ২৭ রানের জুটি গড়েন। নাথায়ন লায়নের বলে শান্ত আউট হলে সে প্রতিরোধও ভেঙে গেছে।

রোববার (২৩ আগস্ট) ম্যাকাই টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন চলাকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৫৫ রান। উইকেটে মুশফিকুর রহিম রয়েছেন ৪৭ বলে ১২ রান করে। মাত্রই নেমেছেন লিটন দাস। এখনো বাংলাদেশ পিছিয়ে রয়েছে ৯১ রানে। অর্থাৎ ইনিংস পরাজয় এড়াতেই বাংলাদেশের এখনো প্রয়োজন ৯১ রান।

এর আগে ইনিংসের তৃতীয় ওভারেই মিচেল স্টার্কের বলে আউট হয়ে যান সাদমান ইসলাম, ৩ বলে ১ রান করেছিলেন তিনি। পরের বলেই, অর্থাৎ নিজের প্রথম বলে বোল্ড হয়ে ড্রেসিং রুমে ফেরেন মুমিনুল ইসলামও। আরেক ওপেনার তানজিদ তামিম প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ৩৩ বলে ৯ রান করার পর ৩৪তম বলটিতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি।

দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া হাতে ২ উইকেট নিয়ে। ক্যামেরন গ্রিন আর নাথান লায়ন সকালে অনেকটা সময় উইকেটে কাটিয়েও দেন। গ্রিনের প্রতিরোধ ভাঙেন শরিফুল। লেগ বিফোরের ফাঁদে ফেলেন অজি ইনিংসের একমাত্র এই হাফ সেঞ্চুরিয়ানকে। শেষ উইকেটে জশ হ্যাজেলউডকে নিয়ে আরও ২৬ রান যোগ করেন লায়ন। তাতে অস্ট্রেলিয়ার ইনিংস ২০০ পার হয়, লিডও দেড় শর কাছাকাছি পৌঁছায়। তাইজুলের বলে হ্যাজেলউড আউট হলেও লায়ন অপরাজিত থেকে যান ৩২ রানে।

বাংলাদেশের পক্ষে সেরা বোলার শরিফুল, একাই তুলে নিয়েছেন ৭ উইকেট। টেস্ট ক্যারিয়ারে এই প্রথম ৫ উইকেটের দেখা পেলেন তিনি। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
শরিফুলের ৭ উইকেটে ১৪৬ রানের লিডে থামল অস্ট্রেলিয়া, ২য় ইনিংসেও বিপাকে বাংলাদেশ