ক্রীড়া ডেস্ক

টি-টুয়েন্টি বিবেচনায় লক্ষ্যটা বড় নয় খুব একটা। তবে হতে পারত আরও ছোট। ফিল্ডারদের হাত গলে একের পর এক ছুটে যাওয়ায় শেষ পর্যন্ত তা আর হয়নি। পাকিস্তানের ব্যাটারদের বাংলাদেশি বোলাররা বেঁধে রেখেছেন ১৩৫ রানে। এশিয়া কাপের ফাইনালে উঠতে এখন বাংলাদেশি ব্যাটারদের সংগ্রহ করতে হবে ১৩৬ রান।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হয়েছে। টুর্নামেন্টের সমীকরণ এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে— এ ম্যাচে যে দল জিতবে সেই দলই এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে।
পাওয়ারপ্লের ৬ ওভারে ২৭ আর ইনিংসের অর্ধেক, তথা ১০ ওভার শেষে পাকিস্তানকে ৪৬ রানে আটকে ফেলে বাংলাদেশের বোলিংয়ের শুরুটা ছিল দুর্দান্ত। পরের ১০ ওভারে যে বোলিং খুব একটা খারাপ হয়েছে, সেটি বলার উপায় নেই। তবে ফিল্ডারদের হাত গলে একের পর এক ক্যাচ ছুটে যাওয়ায় পাকিস্তানের ব্যাটারদের বেঁধে রাখা যায়নি। তাই শেষ ১০ ওভারে রান এসেছে ৮৯। পাকিস্তানি বোলাররাও পেয়েছে লড়াইয়ের পুঁজি।
২৩ বলে ৩১ রান করে পাকিস্তানের পক্ষে হাইয়েস্ট স্কোরার মোহাম্মদ হারিস। ১৫ বলে ২৫ করেছেন মোহাম্মদ নওয়াজ। তারকা পেসার হলেও ব্যাট হাতে সাম্প্রতিক ম্যাচগুলোতে ভরসা জোগানো শাহিদ শাহ আফ্রিদিও ১৩ বলে ১৯ রান করেছেন, যদিও এক ওভারেই বলা যায় তিনটি জীবন পেয়েছেন তিনি।
এ ছাড়া পাকিস্তানের অধিনায়ক সালমান আগা করেছেন ২৩ বলে ১৯ রান, শেষের দিকে ফাহিম আশরাফ করেছেন ৯ বলে ১৪, আর ওপেনার ফখর জামান করেছেন ২০ বলে ১৩।
বাংলাদেশি বোলারদের মধ্যে ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সফলতম তাসকিন আহমেদ। দুটি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদি হাসান ও রিশাদ হোসেন। এর মধ্যে মেহেদিও ৪ ওভারে ২৮ রান দিয়েছেন। তবে রিশাদ ৪ ওভারে রান দিয়েছেন ১৮।
মোস্তাফিজুর রহমান পেয়েছেন বাকি একটি উইকেট। অন্যদের তুলনায় তিনি একটু বেশি খরুচেও ছিলেন, ৪ ওভারে দিয়েছেন ৩৩ রান। উইকেট না পাওয়া তানজিম হাসান সাকিবও ৪ ওভারে ২৮ রান দিয়েছেন।

বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
৫ দিন আগে
ডারউইনে দাপুটে জয়ের পর ম্যাকাইয়ে এসে ব্যাটিংয়ে পুরোপুরি ভেঙে পড়ল বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়েও অস্ট্রেলিয়ার করা ২১০ রান টপকাতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় স্বাগতিকদের কাছে ইনিংস ও ৫১ রানে হেরে ১-১ সমতায় দুই টেস্টের সিরিজ শেষ করেছে বাংলাদেশ।
৬ দিন আগে
রোববার (২৩ আগস্ট) ম্যাকাই টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন চলাকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৫৫ রান। উইকেটে মুশফিকুর রহিম রয়েছেন ৪৭ বলে ১২ রান করে। মাত্রই নেমেছেন লিটন দাস। এখনো বাংলাদেশ পিছিয়ে রয়েছে ৯১ রানে। অর্থাৎ ইনিংস পরাজয় এড়াতেই বাংলাদেশের এখনো প্রয়োজন ৯১ রান।
৬ দিন আগে
স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিনের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১০১ রানের লিড নিয়ে দিন শেষ করেছে অজিরা, হাতে রয়েছে মাত্র ২ উইকেট। বাংলাদেশের হয়ে একাই ছয় উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম। এর আগে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
৭ দিন আগে