নাঈমকে মারধরের ঘটনায় দায়ীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস সিএমপি কমিশনারের

চট্টগ্রাম প্রতিনিধি
আপডেট : ১৩ জুন ২০২৬, ১৬: ১৮
শনিবার দুপুরে নগরীর বহদ্দারহাট ফরিদার পাড়ায় ক্রিকেটার নাঈম হাসানের বাসায় যান সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে মারধর ও থানায় নিয়ে যাওয়ার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

শনিবার (১৩ জুন) দুপুরে নগরের বহদ্দারহাটের ফরিদারপাড়া এলাকায় নাঈমের বাসায় গিয়ে তার সঙ্গে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সিএমপি কমিশনার। পরে সাংবাদিকদের তিনি বলেন, “নাঈম সাহেবের কাছ থেকে আমি নিজে বিস্তারিত শুনেছি। গত রাতেই ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। এ ঘটনায় যারা দায়ী, তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি জানান, এরই মধ্যে এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল রাসেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। “শুধু সাময়িক বরখাস্ত নয়, এ ঘটনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। পুলিশ সবসময় পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে চায়। কেউ যদি অপেশাদার আচরণ করে, তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে”

সিএমপি কমিশনার আরও বলেন, “জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে, শুক্রবার রাতে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পথে নগরের লালখান বাজার এলাকায় নাঈমকে বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে পুলিশ সদস্যরা তাকে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। নাঈমের দাবি, নিজের পরিচয় ও পরিচয়পত্র দেখানোর পরও তাকে লাঠি ও পাইপ দিয়ে মারধর করা হয় এবং পরে খুলশী থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনায় পুলিশের এক সোর্স নিজেকে ডিবির সদস্য পরিচয় দিয়ে মারধরে অংশ নিয়েছিলেন—এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে কমিশনার বলেন, “তাকে ইতোমধ্যে আটক করা হয়েছে। পুলিশ সদস্যদের বিরুদ্ধেও বিধি অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

নাঈমের সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, “উনি আমাকে পুরো ঘটনা বলেছেন। আমি স্বীকার করছি, পুলিশের পক্ষ থেকে সেখানে পেশাদার আচরণ করা হয়নি।”

ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে শওকত আলী বলেন, “যারা অভিযানে ছিল, তাদের সবার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

রাজনীতি/আরআইআর

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

হোয়াং ইন-বোমের নৈপুণ্যে চেকিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু দক্ষিণ কোরিয়ার

এ জয়ে তিন বিশ্বকাপ মিলিয়ে টানা তিন ম্যাচে ইউরোপীয় প্রতিপক্ষকে হারানোর রেকর্ডও অক্ষুণ্ন রাখল দক্ষিণ কোরিয়া। এর আগে ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানি আর ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালের মুখোমুখি হয়েছিল এশিয়ার এই পরাশক্তি। দুটি ম্যাচেই জয় পেয়েছিল তারা।

১ দিন আগে

৯ মিনিটে গোল, রেকর্ড ৩ লাল কার্ড— স্বাগতিক মেক্সিকোর জয়ে শুরু বিশ্বকাপ

হ্যাঁ, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই তিন লাল কার্ডের একক অনন্য নজির গড়েছে এই ম্যাচ। উদ্বোধনী ম্যাচ কেবল নয়, এর আগে বিশ্বকাপের কোনো ম্যাচে তিন লাল কার্ডের ঘটনাই রয়েছে মাত্র চারটি— ১৯৫৪ সালে হাঙ্গেরি-ব্রাজিল, ১৯৯৮ সালে ডেনমার্ক-দক্ষিণ আফ্রিকা এবং ২০০৬ সালে অস্ট্রেলিয়া-ক্রোয়েশিয়া ও ইতালি-যুক্তরাষ্ট্র ম্য

১ দিন আগে

ম্যাচ জিতিয়েই হাসপাতালে মিরাজ

ম্যাচ শেষের ঠিক আগের ওভারেই নাথান এলিসের একটি বল মিরাজের হেলমেটে আঘাত করেছিল। ওই সময় প্রটোকল অনুযায়ী কনকাশন টেস্টে উৎরে যান তিনি। যে কারণে মাঠ ছাড়তে হয়নি তাকে। কিন্তু ম্যাচ শেষ হতেই আর কোনো ঝুঁকি নেয়নি বাংলাদেশ। সতর্কতার অংশ হিসেবে তাকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়েছে হাসপাতালে।

২ দিন আগে

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বাংলাদেশের, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যুক্ত হলো নতুন এক মাইলফলক। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়েছে টাইগাররা। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে নির্ধারিত ১৯২ রানের লক্ষ্য ৫ উইকেট ও হাতে থাকা অবস্থায় পেরিয়ে যায় স্বাগতিকরা। ফলে এক ম্যাচ বাকি থ

২ দিন আগে