ঘরের মাঠে কানাডার হোঁচট, বসনিয়ার সঙ্গে ড্রয়ে শুরু

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ জুন ২০২৬, ১২: ৪১
ছবি: সংগৃহীত

ঘরের মাঠে জমকালো উদ্বোধনে বিশ্বকাপের আবহ তৈরি হলেও, মাঠের শুরুটা রাঙাতে পারলো না স্বাগতিক কানাডা। টরন্টোর চেনা দর্শকদের সামনে গোল মিসের মহড়া আর প্রথমার্ধের ধাক্কা সামলে, বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে স্বস্তির ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে কানাডিয়ানরা।

জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শেষে রেফারি বাঁশি বাজাতেই শুরু হয় মাঠের যুদ্ধ। ঘরের মাঠ টরন্টোর চেনা দর্শকের সামনে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে কানাডা। তবে ম্যাচের ২০তম মিনিটে কানাডাকে স্তব্ধ করে দেয় বসনিয়া।

কর্নার থেকে উড়ে আসা বলে সিয়াদ কোলাসিনাচের ফ্লিকে মাথা ছুঁইয়ে দুর্দান্ত এক গোল করেন বসনিয়ান ফরোয়ার্ড জোভো লুকিচ। আর এই গোলের মাধ্যমে কানাডার মাটিতে বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোল করার অনন্য রেকর্ড লেখা হয় লুকিচের নামে।

১-০ তে পিছিয়ে পড়ে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। প্রথমার্ধ জুড়ে একের পর এক সুযোগ তৈরি করলেও গোল মিসের মহড়ায় আক্ষেপে পোড়ে গ্যালারি।

টানটান উত্তেজনার প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে, ম্যাচ হয়ে ওঠে চরম উত্তপ্ত। মেজাজ হারিয়ে ‘হলুদ কার্ড’ দেখেন বসনিয়ার ডেমিরোভিচ ও গোলদাতা জোভো লুকিচ। ১-০ তে পিছিয়ে থেকেই বিরতিতে যায় কানাডা।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৭ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৭ দিন আগে

বিশ্বকাপের ‘বিক্রি’ ঠেকাতে ফিফাকে বয়কটের হুমকি উয়েফার

উয়েফা জানিয়েছে, সদস্যদেশগুলো চলতি সপ্তাহেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় বাধার মুখে পড়েছে।

৭ দিন আগে

সেমিতে ফকল্যান্ড ব্যানার-ফাইনাল শেষে মারামারি: শাস্তির মুখে আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি স্পেনের বিপক্ষে ফাইনালের পর মাঠে সংঘর্ষে জড়িত কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধেও আলাদা অভিযোগ গঠন করা হয়েছে।

৯ দিন আগে