ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য চান গাঙ্গুলি

ডেস্ক, রাজনীতি ডটকম

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রায় সবগুলো ম্যাচই হচ্ছে ব্যাটিং বান্ধব উইকেটে। পাশাপাশি আছে ইম্প্যাক্ট সাবের সুবিধা। সবমিলিয়ে এবারের আসরে রানবন্যা চলছে।

ব্যাটারদের এমন তাণ্ডবের মধ্যে যেন দিশেহারা নাবিক বোলাররা! রীতিমতো অথৈ সাগরেই পড়েছেন তারা।

মিচেল স্টার্ক, আনরিক নরকিয়ে, কাগিসো রাবাদা কিংবা রশিদ খানদের মতো তারকারাও পায়ের তলায় মাটিয়ে খোঁজে পাচ্ছেন না।

বোলারদের এমন খারাপ অবস্থার চিত্রটা আরও স্পষ্ট পরিসংখ্যানে। চলতি মৌসুমে বোলাররা ওভারপ্রতি গড়ে ৯.৪৯ রান করে দিয়েছেন। এবার দলগুলো আড়াই শ রানের কোটাই ছুঁয়েছে ৭ বার।

ভারতের সাবেক ক্রিকেটার ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি মনে করেন, ফ্ল্যাট উইকেট এবং ইমপ্যাক্ট–সাবের নিয়মের কারণেই বোলারদের এমন দিন দেখতে হচ্ছে।

সৌরভ বলেছেন, ‘বোলারদের জন্য মোটেও সহজ নয়। তারা সবকিছুতেই ভুগছে এবং ব্যাট ও বলের (লড়াইয়ে) ভারসাম্য আনতে ভবিষ্যতে এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে।’

এই নিয়মের পক্ষে নন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও। কয়েক দিন আগেই 'ক্লাব প্রেইরি ফায়ার’ পডকাস্টে তিনি বলেছেন, ‘ইমপ্যাক্ট–সাব নিয়মের আমি ভক্ত নই।

এটা অলরাউন্ডারদের পেছনে টেনে ধরবে, আর দিন শেষে ক্রিকেট ১১ জনের খেলা, ১২ জনের নয়।

সৌরভ-রোহিতের মতোই এই নিয়মের বিরোধীতা করেছেন সুনীল গাভাস্কার।

তিনি বলেছেন, ‘আমি যেটা দীর্ঘদিন ধরে বলে আসছি, প্রতিটি মাঠে বাউন্ডারির সীমানা বাড়ান... বাউন্ডারি একটু বাড়ালে ক্যাচ এবং ছক্কার পার্থক্য বোঝা যায়।

এলইডি কিংবা বিজ্ঞাপন বোর্ড পিছিয়ে ২–৩ মিটার বাউন্ডারি বাড়ানো যেতেই পারে। যেটা পার্থক্য গড়ে দেবে। নয়তো বোলাররা ভোগান্তির মধ্যেই থাকবে।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

সৌদিতে শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত ব্রেকিং ব্যাডের ‘গাস ফ্রিং’

এসপোসিতোর নামাজ পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি মসজিদের ভেতরে প্রযোজনা দলের কয়েকজন সদস্য নামাজে অংশ নিচ্ছেন। তাদের মধ্যেও রয়েছেন ব্রেকিং ব্যাড সিরিজের এ তারকা।

২৪ দিন আগে

কলকাতায় হেনস্তার অভিযোগ— মোশাররফ করিম বললেন ‘তেমন কিছুই ঘটেনি’

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হেনস্তার অভিযোগের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি। কলকাতায় অবস্থানকালে তার সঙ্গে অপ্রীতিকর আচরণের চেষ্টা করা হয়েছে— এমন দাবিকে নাকচ করে অভিনেতা বলেছেন, বাস্তবে তেমন কোনো ঘটনা ঘটেনি।

১৬ জুন ২০২৬

সালমান শাহর মরদেহ কবর থেকে তোলার অনুমতি মিলল ৩০ বছর পর

এর আগে সালমান শাহর মরদেহ কবর থেকে তুলে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন এবং এ কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য আদালতের কাছে গত ২০ মে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক (নিরস্ত্র) মো. জিয়াউল মোর্শেদ।

১০ জুন ২০২৬

ঈদের দিনে যুক্তরাষ্ট্রে এক ফ্রেমে সাকিব-জায়েদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। ঈদের সকালে সামাজিক মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি শেয়ার করে ভক্তদের চমকে দেন তিনি।

২৮ মে ২০২৬