বেনাপোল-শার্শা

সরগরম পিঠার হাট

যশোর অফিস
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৪: ৩২
বেনাপোল ও শার্শা অঞ্চলে চলছে পিঠার উৎসব। ছবি: মো. জামাল হোসেন

বাংলা ক্যালেন্ডারের পৌষ মাসে শীতের আমেজে বেনাপোল ও শার্শা অঞ্চলে চলছে পিঠার উৎসব। দিনভর ব্যস্ত মানুষেরা সন্ধ্যা নামলেই ভিড় জমাচ্ছেন রাস্তার ধারে ছোট ছোট পিঠার দোকানে। ভাপা, চিতই, পাটিসাপটার মতো ঐতিহ্যবাহী পিঠার স্বাদ নিতে ক্রেতাদের ভিড় ক্রমেই বাড়ছে।

নবান্নের মৌসুমে নতুন চাল গোলায় উঠতেই শুরু হয় পিঠা তৈরির আয়োজন। গ্রামাঞ্চলে এই ঐতিহ্য দীর্ঘদিন ধরে প্রচলিত। কিন্তু এখন শহরের ব্যস্ত জীবনেও এর প্রভাব স্পষ্ট।

বেনাপোল ও শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় সন্ধ্যা থেকে রাত অবধি পিঠার দোকানগুলো সরগরম। ক্রেতারা কেউ দোকানের সামনে দাঁড়িয়ে পিঠা খাচ্ছেন, কেউবা পরিবার-পরিজনের জন্য নিচ্ছেন।

পিঠার দোকানগুলোতে ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটার পাশাপাশি চিতই পিঠার সঙ্গে শুটকি, কাঁচা মরিচ আর ধনিয়া পাতার মজাদার ভর্তাও পাওয়া যাচ্ছে। অনেক দোকানে আবার বিশেষ অনুষ্ঠানের জন্য পিঠার অর্ডার নেওয়া হচ্ছে। স্থানীয় বাজার ও পাড়া-মহল্লার দোকান থেকে শুরু করে বড় সুপারশপগুলোতেও চলছে পিঠা বানানোর প্রতিযোগিতা।

পিঠার প্রধান উপকরণ আতপ চালের গুঁড়া, গুড়, নারকেল, দুধ ও তেলের দাম বেড়ে গেছে।আতপ চালের গুঁড়া প্রতি কেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়, যা গত বছরের তুলনায় ২০টাকা বেশি। খেজুরের গুড় ও পাটালি কেজি প্রতি বিক্রি হচ্ছে ২২০ থেকে ৩০০ টাকায়।নারকেলের দাম বেড়ে একেকটি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকায়। তবুও পিঠার প্রতি মানুষের আগ্রহে ভাটা পড়েনি।

উপজেলার অনেক নারী পিঠা বানিয়ে জীবিকা নির্বাহ করছেন। দীর্ঘ ২০ বছর ধরে এই পেশায় আছেন জহুরুন নেছা। রাজনীতি ডটকমকে তিনি জানান, একসময় একাই পিঠা বানাতেন, এখন তার সঙ্গে ছেলেসহ চারজন কর্মচারী কাজ করেন। শারমিন সুলতানার মতো স্বামী পরিত্যক্তা নারীরাও এই পেশায় সাফল্যের সঙ্গে কাজ করছেন।

শীতের পিঠা শুধু খাবার নয়, এটি বাঙালির ঐতিহ্যের অংশ। ব্যস্ত কর্মজীবী মানুষরাও পিঠার দোকানে এসে সেই ঐতিহ্যের স্বাদ নিতে ভোলেন না। সবুজ নামের এক কর্মজীবী জানান, গ্রামের পিঠার স্বাদ মিস করলেও শহরের এই দোকানগুলো তাকে কিছুটা তৃপ্তি দেয়।

তবে, রাস্তার পাশে তৈরি পিঠা খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান। তিনি বলেন, খোলা জায়গায় তৈরি পিঠায় ধুলাবালু ও জীবাণুর ঝুঁকি থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

শীতের এই সময়জুড়ে বেনাপোল ও শার্শার গ্রাম থেকে শহর পর্যন্ত পিঠা-পুলির যে উৎসব চলছে, তা চলবে আরও কয়েক মাস। পিঠা যেন কেবল খাবার নয়, এটি বাঙালির আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৩ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৪ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৩ দিন আগে