মারা গেছেন অভিনেতা ধর্মেন্দ্র

ডেস্ক, রাজনীতি ডটকম

প্রয়াত হলেন অভিনেতা ধর্মেন্দ্র। আজ সকালে ভারতরে মুম্বাইয়ে ৮৯ বছর বয়সে মারা যান এই আইকনিক অভিনেতা।

বেশ কয়েকদিন ধরেই ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে গভীর ধোঁয়াশা। গভীর সংকটে ধর্মেন্দ্র, নাকি সত্যিই মৃত্যু হয়েছে মেগাস্টারের? কিছুদিন আগেই খবর ছড়ায়- মৃত্যু হয়েছে অভিনেতার। তবে সেই খবর সত্যি নয় বলে দাবি করেছিলেন হেমা মালিনী ও এষা দেওল।

তবে সোমবার (২৪ নভেম্বর) দুপুরে আচমকাই তার বাড়ি থেকে বেরোতে দেখা যায় একটি অ্যাম্বুলেন্সকে। দুপুরেই ভিলে পার্লে শ্মশানে দেখা যায় হেমা মালিনী, এষা দেওল, সানি দেওল, ববি দেওল ও আমির খানকে। সাদা পোশাকে দেখা যায় তাদের। এরপরেই সামনে আসে দুঃসংবাদ। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেন পরিচালক করণ জোহর।

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণে শোকের ছায়ায় ঢেকেছে গোটা ইন্ডাস্ট্রি। ৮৯ বছর বয়সে তার মৃত্যুতে গভীর ভাবে ভেঙে পড়েছেন পরিচালক করণ জোহর। ইনস্টাগ্রামে ধর্মেন্দ্রর একটি সাদা-কালো ছবি শেয়ার করে করণ লেখেন, “একটি যুগ শেষ হলো।” ভারতীয় সিনেমার এক মহাগৌরবময় অধ্যায় যে আজ বন্ধ হয়ে গেল, সেই শোকই ফুটে উঠেছে তার কথায়।

সোশাল মিডিয়ায় করণ লেখেন, “এ এক যুগের অবসান… এক বিশাল মেগা-স্টার… মূলধারার সিনেমায় ‘নায়ক’ শব্দটার প্রকৃত রূপ ছিলেন তিনি। অবিশ্বাস্য রূপবান, অনন্য ব্যক্তিত্বময় এবং এক রহস্যময় স্ক্রিন ম্যাজিক...তিনি ছিলেন এবং থাকবেন ভারতীয় সিনেমার প্রকৃত কিংবদন্তি, চিরকাল ইতিহাসের পাতায় উজ্জ্বল।”

অভিনেতা হিসেবে নয়, মানুষ হিসেবে ধর্মেন্দ্রকে স্মরণ করে করণ লিখেছেন, “তিনি ছিলেন অসাধারণ মানুষ। সবাই তাকে ভালোবাসতেন। তিনি সবার জন্যই বরাবর ভালোবাসা, শুভেচ্ছা আর ইতিবাচকতা নিয়ে থাকতেন। শুধু ভালোবাসা আর ইতিবাচকতা বিলিয়েছেন সবাইকে. তার আশীর্বাদ, তার আলিঙ্গন, তার উষ্ণতা- কথায় বোঝানো যাবে না।”

করণ জোহর আরও জানান, “আজ আমাদের ইন্ডাস্ট্রিতে এক গভীর শূন্যতা তৈরি হলো। এটা এমন এক শূন্যতা, যা কেউ কখনো পূরণ করতে পারবে না…চিরকাল একটাই ধরমজি থাকবেন। আমরা আপনাকে ভালোবাসি…আপনাকে বড্ড মিস করব।”

‘হি-ম্যান’ ‘ধরম জি’ -এই স্নেহভরা নামেই পরিচিত ছিলেন ধর্মেন্দ্র। ছয় দশকেরও বেশি সময়ে অসংখ্য আইকনিক চরিত্র উপহার দিয়ে গিয়েছেন দর্শকদের। তার প্রয়াণে শোক বার্তা ভাসছে সোশ্যাল মিডিয়া। ভক্ত, সহকর্মী ও বলিউড পরিবার সবাইকে স্পর্শ করেছে এই অপূরণীয় ক্ষতি।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

শুটিংয়ের সেটে পানিতে ডুবে প্রাণ গেল কলকাতার রাহুল অরুণোদয়ের

কলকাতার গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ওড়িশা রাজ্যের তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের সেটে রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় ঘটেছে এমন ঘটনা। অভিনেতার মরদেহ দিঘা হাসপাতালে রাখা হয়েছে। সেখানেই তার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

১৪ দিন আগে

‘মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

ঢাকার প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ-এর কণ্ঠশিল্পী, একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী মাহবুবা রহমান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৬ দিন আগে

তুমুল গতিতে ছুটছে ‘বনলতা এক্সপ্রেস’

ঈদের উৎসবমুখর আবহে প্রেক্ষাগৃহে নতুন প্রাণ ফিরিয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। বড় বাজেটের অ্যাকশনধর্মী সিনেমার ভিড়েও ভিন্নধর্মী গল্প আর শক্তিশালী অভিনয়ের জোরে সিনেমাটি দর্শকদের কাছে আলাদা জায়গা করে নিয়েছে। মুক্তির পর থেকেই সিনেমাটিকে ঘিরে চলছে ইতিবাচক আলোচনা, যার প্রতিফলন দেখা যাচ্ছে বক্সঅফিসের আয়েও।

১৮ দিন আগে

ঈদের বিনোদনে এবারও বড় চমক নিয়ে আসছে ‘ইত্যাদি’

বরাবরের মতোই সামাজিক অসংগতি ও গ্রামীণ জীবনের নানা সমস্যা ফুটে উঠবে অনুষ্ঠানের বিভিন্ন নাট্যাংশে। এ ছাড়াও থাকছে মিউজিক্যাল ড্রামা, দর্শকদের নিয়ে বিশেষ প্রতিযোগিতা এবং বিদেশিদের অংশগ্রহণে একটি ব্যতিক্রমী পর্ব। সমসাময়িক প্রসঙ্গের পাশাপাশি বিনোদনের সব রসদ নিয়ে সাজানো হয়েছে এবারের পর্বটি।

২৩ দিন আগে