ফুসফুস ভালো রাখে যেসব খাবার

ডেস্ক, রাজনীতি ডটকম

বায়ুদূষণের কারণে নানারকম স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। বিশেষ করে শ্বাসযন্ত্রের সিস্টেম সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে কারণ বিষাক্ত পদার্থ কেবল শ্বাসের মাধ্যমেই শরীরে পৌঁছায়।

এর ফলে হাঁপানি, ফুসফুসের ক্যান্সার ও যক্ষ্মা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা খুব দ্রুত হারে বাড়ছে।

এমন পরিস্থিতিতে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফুসফুসের কার্যকারিতা বাড়ায় এমন কয়েকটি খাবার সম্পর্কে জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ।

পাশাপাশি ধূমপান এড়িয়ে চলা, দূষিত এলাকা থেকে দূরে থাকা এবং নিয়মিত ব্যায়াম ফুসফুসের কার্যকারিতা বাড়াতে পারে।

ফুসফুস ভালো রাখতে উপকারী খাবার-

কাঁচা মরিচ :

ভিটামিন সি-এর সবচেয়ে অন্যতম উৎসগুলির মধ্যে একটি কাঁচা মরিচ। এটি পানিতে দ্রবণীয় এমন এক পুষ্টি যা শরীরে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। এর ফলে ফুসফুসের স্বাস্থ্য ভালো এবং প্রদাহ কমে।

হলুদ :

হলুদ থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে ব্যবহৃত হয়। হলুদের প্রধান সক্রিয় উপাদান কারকিউমিন ফুসফুসের কার্যকারিতা উন্নত করে।

আদা :

আদা ফুসফুসের ক্ষতি কমাতে কাজ করে। এতে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান হাইপারক্সিয়া এবং প্রদাহের কারণে ফুসফুসকে ক্ষতি থেকে রক্ষা করে।যেসব খাবার পরিষ্কার রাখবে ফুসফুস।

ডালিম :

আয়রনের অন্যতম উৎস ডালিমে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্ট, যা ফুসফুসের টিস্যুকে ক্ষতির হাত থেকে বাঁচায় এবং পরিষ্কার রাখে।

শাকসবজি :

পালং শাক ক্যারোটিনয়েড, আয়রন, পটাসিয়াম, ক্যালসিয়াম এবং ভিটামিনের চমৎকার উৎস। এই পুষ্টিতে প্রদাহ বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাব রয়েছে, যা ফুসফুসের প্রদাহ কমাতে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করতে পারে।

আখরোট :

আখরোটে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড প্রদাহ-বিরোধী হিসেবে কাজ করে। এর ফলে ফুসফুসের প্রদাহ কমায় এবং শ্বাস নেওয়ার ক্ষমতা বাড়ায়।

রসুন :

রসুন প্রদাহ বিরোধী যৌগগুলির একটি দুর্দান্ত উৎস। এতে থাকা নানা উপাদান ফুসফুসের সমস্যাগুলির সঙ্গে লড়াই করতে সহায়তা করতে পারে। খাবারের সঙ্গে রান্না করে খাওয়া ছাড়াও প্রতিদিন সকালে ১-২ কোয়া কাঁচা রসুন খালি পেটে খেলে তা খুবই উপকারী বলে মনে করা হয়।

গ্রিন টি :

গ্রিন টিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট আমাদের শ্বাসযন্ত্রের প্রক্রিয়াকে ভালো রাখে এবং অক্সিডেটিভ চাপ থেকে দূরে রাখে।

ভিটামিন-ডি:

ভিটামিন-ডি রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। কিছু গবেষণায় দেখা গেছে, শরীরে ভিটামিন-ডি এর ঘাটতি দেখা দিলে ফুসফুসের রোগ আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। সূর্যের আলো এর অন্যতম উৎস্য। পাশাপাশি দুধ, ডিম, দই, মাছ, মাংস ইত্যাদি থেকেও পাওয়া যায় ভিটামিন-ডি।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে