কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ মে ২০২৬, ১৩: ৫৩
ছবি: সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব’-এর শীর্ষ পুরস্কার ‘পালম ডি'অর’ জিতে নিয়েছে রোমানিয়ান পরিচালক ক্রিস্টিয়ান মুঙ্গিউয়ের নতুন সিনেমা ‘ফিয়র্ড’।

স্থানীয় সময় শনিবার (২৩ মে) ফ্রান্সের কান শহরের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের জমকালো সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ চলচ্চিত্রের এই পুরস্কার ঘোষণা করা হয়।

নরওয়েতে বসবাসকারী এক অভিবাসী পরিবারের সংস্কৃতি ও জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মিত এই ছবির মাধ্যমে ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর ঘরে তুললেন এই পরিচালক।

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

পুরস্কার নেওয়ার পর এক আবেগঘন ভাষণে পরিচালক ক্রিস্টিয়ান মুঙ্গিউ বলেন, ‘আজকের সমাজ বিভক্ত ও চরমপন্থী হয়ে উঠেছে। এই চলচ্চিত্রটি যেকোনো ধরনের মৌলবাদের বিরুদ্ধে একটি অঙ্গীকার। আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলার ঝুঁকি নিয়েছি, যা আমাদের অনেকেই জানেন কিন্তু জনসমক্ষে বলার সাহস পান না।’

এবারের উৎসবে মর্যাদাপূর্ণ এই শীর্ষ পুরস্কারের জন্য ২২টি চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

যার মধ্যে আমেরিকার ‘দ্য ম্যান আই লাভ’ ও ‘পেপার টাইগার’ ছবি দুটিও ছিল।

রাজনীতি/এসআর

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কলকাতায় হেনস্তার অভিযোগ— মোশাররফ করিম বললেন ‘তেমন কিছুই ঘটেনি’

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হেনস্তার অভিযোগের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি। কলকাতায় অবস্থানকালে তার সঙ্গে অপ্রীতিকর আচরণের চেষ্টা করা হয়েছে— এমন দাবিকে নাকচ করে অভিনেতা বলেছেন, বাস্তবে তেমন কোনো ঘটনা ঘটেনি।

২৪ দিন আগে

সালমান শাহর মরদেহ কবর থেকে তোলার অনুমতি মিলল ৩০ বছর পর

এর আগে সালমান শাহর মরদেহ কবর থেকে তুলে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন এবং এ কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য আদালতের কাছে গত ২০ মে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক (নিরস্ত্র) মো. জিয়াউল মোর্শেদ।

১০ জুন ২০২৬

ঈদের দিনে যুক্তরাষ্ট্রে এক ফ্রেমে সাকিব-জায়েদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। ঈদের সকালে সামাজিক মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি শেয়ার করে ভক্তদের চমকে দেন তিনি।

২৮ মে ২০২৬

এক ঈদে মুক্তি পাচ্ছে ৯ সিনেমা!

সিনেমাপাড়ার খবর বলছে, এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৯টি সিনেমা। হ্যাঁ, সংখ্যাটি দুই অঙ্কে পৌঁছায়নি বটে, তবে শেষ কবে ঈদে এত বেশি সিনেমা মুক্তি পেয়েছিল, তা সিনেমাপ্রেমীদের খুঁজে পেতেও কষ্ট হবে। সবশেষ ঈদুল ফিতরেও সিনেমা মুক্তি পেয়েছিল এর প্রায় অর্ধেক— পাঁচটি।

২৮ মে ২০২৬