২১ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘বান্ধব’

বিনোদন প্রতিবেদক
‘বান্ধব’ সিনেমার পোস্টার। ডানে চিত্রনায়িকা মৌ খান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে (২১ ফেব্রুয়ারি) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অনুপম কথাচিত্র প্রযোজিত সুজন বড়ুয়া পরিচালিত সিনেমা ‘বান্ধব’। ময়লা-আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া একটি জন্ম পরিচয়হীন শিশুর জীবন গল্প উঠে এসে বান্ধবে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌ খান।

প্রযোজক অনুপ বড়ুয়া জানিয়েছেন, অনেক আগে ‘বান্ধব’ সেন্সর করা হয়েছে। মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ ফেব্রুয়ারি। সম্পূর্ণ মৌলিক গল্পের এ সিনেমা মুক্তির জন্য সব ধরনের প্রস্তুতি শেষ। আগামী ২১ ফেব্রুয়ারিতে ‘বান্ধব’ মুক্তিতে বাধা নেই।

নিজের চরিত্র প্রসঙ্গে মৌ বলেন, ‘আমি কমার্শিয়াল সিনেমায় অভিনয় করে অভ্যস্ত। এ কারণে দর্শক সবসময় গ্ল্যামারাস লুকেই পেয়েছে আমাকে। কিন্তু এবার আমাকে ভিন্ন লুকে দেখবে সবাই, যা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত।’

মৌ আরও বলেন, ‘এই প্রথম ভিন্ন রকম চরিত্রে কাজ করেছি। পুরো জার্নিটাই ছিল চ্যালেঞ্জিং। এ সিনেমায় আমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। বাকিটা দর্শক সিনেমা মুক্তির পর বলবে।’

অনুপ বড়ুয়া বলেন, এর আগে যখন সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলাম তখন করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছিল। পরে সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষে’র কাজ শুরু করি। যেহেতু অনুদানের সিনেমা ছিল, তাই ওটা আগে মুক্তি দিতে হয়েছিল। এখন ‘বান্ধব’ রিলিজ দেওয়ার উপযুক্ত সময় এসেছে।

প্রযোজক আরও বলেন, আমাদের এখন ভালো সিনেমার সংকট। এ জন্য সিনেমাটা আর আটকে রাখতে চাই না। সবকিছু বিবেচনা করে ২১ ফেব্রুয়ারি মুক্তি দিচ্ছি।

বান্ধব-এ প্রথমবার জুটি বেঁধেছেন চিত্রনায়িকা মৌ খান ও সুমিত সেনগুপ্ত। আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রেবেকা রউফ, জয় রাজ, প্রয়াত সিরাজ হায়দার, আসমা, হাবিব খান, আন্না, শায়লা, উর্মি, আরফানসহ অন্যরা।

‘বান্ধব’ সিনেমায় রয়েছে পাঁচটি গান। এর মধ্যে চারটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ, পঞ্চমটি লিখেছেন মুন্সি ওয়াদুদ। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান ও এম এ রহমান।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

জোছনা আর হারিকেন-কুপির আলোয় জমল হারানো পুঁথি পাঠের আসর

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।

২৮ আগস্ট ২০২৬

প্রেমের নাটক-সিনেমার নির্মাণ-সম্প্রচারে কঠোর বিধিনিষেধ চেয়ে আইনি নোটিশ

আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি

২৭ আগস্ট ২০২৬

এথিকের ‘হাঁড়ি ফাটিবে’র শততম মঞ্চায়ন ২২ আগস্ট, বিশেষ প্রদর্শনী

এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

২০ আগস্ট ২০২৬

বাংলা নাটকের রূপকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ

১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।

১৮ আগস্ট ২০২৬
Advertisement