ডেস্ক, রাজনীতি ডটকম

সুরের ভুবনে এক বিশাল নক্ষত্রের পতন ঘটল। চিরবিদায় নিলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে। মুম্বইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
আজ রোববার (১২ এপ্রিল) সকালের দিকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ মারা যান তিনি। সোশ্যাল মিডিয়ায় তার প্রয়াণের খবর জানান শিল্পীর নাতনি।
আকস্মিক অসুস্থতা ও পরবর্তীকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত এই শিল্পীর প্রয়াণে সংগীত জগতে একটি দীর্ঘ ও গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটল। দীর্ঘ কর্মজীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়া এই শিল্পীর মৃত্যুতে বিশ্বজুড়ে তার কোটি কোটি অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার সন্ধ্যা থেকেই গুণী এই শিল্পীর অসুস্থতার খবরে দেশজুড়ে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যায় হঠাৎ শারীরিক অস্বস্তি বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। যদিও তার নাতনি জ়নাই ভোসলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছিলেন, ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তার ঠাকুরমা। পরিবারের পক্ষ থেকে ভক্তদের ধৈর্য ধরার ও গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করা হয়েছিল।
পরিবার ও অনুরাগীরা তার সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় থাকলেও শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে চিরবিদায় নিলেন এই সংগীত সম্রাজ্ঞী। তার মৃত্যুতে সংগীতের একটি বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটল।
দীর্ঘ ছয় দশকেরও বেশি সময়ের কর্মজীবনে আশা ভোসলে ভারতের বিভিন্ন ভাষায় চলচ্চিত্র ও অ্যালবামের জন্য রেকর্ড করেছেন অসংখ্য কালজয়ী গান। তার অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাকে ২০০৮ সালে 'পদ্মভূষণ' এবং এর আগে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান 'দাদাসাহেব ফালকে' পুরস্কারে ভূষিত করে।
কেবল দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তিনি সমাদৃত হয়েছেন; ১৯৯৭ সালে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন এই গুণী শিল্পী। তার কণ্ঠের জাদুতে জনপ্রিয় হওয়া গানগুলোর মধ্যে ‘দিল তো পাগল হ্যায়’, ‘এক পরদেশী মেরা দিল লে গয়া’ এবং ‘তুমসে মিলকে’র মতো অসংখ্য গান আজও শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে।

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।
১৬ দিন আগে
পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।
২১ দিন আগে
ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু
২২ দিন আগে
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা
১৮ জুলাই ২০২৬