প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঈদের উৎসবমুখর আবহে প্রেক্ষাগৃহে নতুন প্রাণ ফিরিয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। বড় বাজেটের অ্যাকশনধর্মী সিনেমার ভিড়েও ভিন্নধর্মী গল্প আর শক্তিশালী অভিনয়ের জোরে সিনেমাটি দর্শকদের কাছে আলাদা জায়গা করে নিয়েছে। মুক্তির পর থেকেই সিনেমাটিকে ঘিরে চলছে ইতিবাচক আলোচনা, যার প্রতিফলন দেখা যাচ্ছে বক্সঅফিসের আয়েও।
বিএমআর-এর হিসাব বলছে, মুক্তির প্রথম দিনেই ‘বনলতা এক্সপ্রেস’ আয় করে ১৮ লাখ ৫৪ হাজার টাকা। দ্বিতীয় দিনে সেই আয় বেড়ে দাঁড়ায় ২২ লাখ ২৬ হাজারে। তৃতীয় দিনে এসে সিনেমাটি আয় করে ২৮ লাখ ৮৯ হাজার টাকা। অর্থাৎ প্রতিদিনই ধারাবাহিকভাবে আয় বেড়েছে, যা একটি চলচ্চিত্রের জন্য শক্তিশালী ‘ওয়ার্ড অব মাউথ’-এর ইঙ্গিত দেয়। তিন দিনে মোট আয় দাঁড়িয়েছে ৭৭ লাখ ৩৩ হাজার টাকায়।
শুধু আয় নয়, প্রেক্ষাগৃহের উপস্থিতিও আশাব্যঞ্জক। শো বাড়ানোর পরও রাজধানীর স্টার সিনেপ্লেক্সসহ বিভিন্ন হলে দর্শক চাহিদা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। তৃতীয় দিনে মোট ৩১টি শোর মধ্যে ২৯টিই ছিল হাউজফুল, বাকি দুটিও প্রায় পূর্ণ। এমন সাড়া প্রমাণ করে, গল্পনির্ভর সিনেমার জন্য দর্শকদের আগ্রহ এখনো অটুট।
নির্মাতা তানিম নূরের পরিচালনায় নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পে উঠে এসেছে মানুষের সম্পর্ক, একাকিত্ব, স্মৃতিকাতরতা ও জীবনের ছোট ছোট অনুভূতি। কোনো দৃশ্য কাঁদায়, আবার পরের দৃশ্যটিই হয়তো হাসায়। গানের ব্যবহার ছিল দারুণ। অর্থহীনের ‘চাইতেই পারো’, আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে ‘উড়াল দিব আকাশে’ বা অর্ণবের গলায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মাঝে মাঝে তব’ এর উদাহরণ।
মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার এবং শ্যামল মাওলার মতো জনপ্রিয় তারকারা নিজ নিজ চরিত্রে প্রাণ ঢেলেছেন। ছবিজুড়ে নুহাশ হুমায়ূনের ভয়েজওভার, শামীমা নাজনীনের অভিনয় এবং ছবির একদম শেষে দুটি ক্যামিও চরিত্র এক মুহূর্তের জন্যও দর্শকদের হুমায়ূন আহমেদকে ভুলে থাকতে দেয়নি। তাদের অভিনয়ের সূক্ষ্মতা ও সংলাপের স্বাভাবিকতা দর্শকদের গল্পের ভেতরে টেনে নিতে সক্ষম হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও সিনেমাটি নিয়ে আলোচনা চোখে পড়ার মতো। দর্শকদের অনেকেই বলছেন, বাংলাদেশের চলচ্চিত্রে শুধু অ্যাকশন বা বাণিজ্যিক ঘরানার সিনেমা নয়, এমন গল্পভিত্তিক কাজও সমান গুরুত্বপূর্ণ। ‘বনলতা এক্সপ্রেস’ সেই প্রয়োজনের দিকেই ইঙ্গিত করছে।
সব মিলিয়ে বলা যায়, ঈদের ভিড়ে ‘বনলতা এক্সপ্রেস’ শুধু একটি সিনেমা নয়— এটি এক ধরনের বার্তা। ভালো গল্প, শক্তিশালী নির্মাণ আর মানসম্পন্ন অভিনয় থাকলে দর্শক এখনো হলে যায় এবং সেই সিনেমাকে এগিয়েও নেয়। এবার ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমার মধ্যে পরিবার নিয়ে দেখার জন্য সবচেয়ে উপযোগী সিনেমা এটাই, যা নব্বইয়ের দশকে বেড়ে ওঠা যে কাউকেই ভোগাবে টেলিভিশন বা হলে হুমায়ূন আহমেদের নাটক-সিনেমা দেখার নস্টালজিয়ায়।

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।
১৬ দিন আগে
পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।
২১ দিন আগে
ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু
২২ দিন আগে
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা
১৮ জুলাই ২০২৬