শুটিংয়ের সেটে পানিতে ডুবে প্রাণ গেল কলকাতার রাহুল অরুণোদয়ের

বিনোদন ডেস্ক
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ২১: ৫২
রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায় [১৬ অক্টোবর ১৯৮৩ - ২৯ মার্চ ২০২৬] । ছবি: সংগৃহীত

ধারাবাহিক নাটকের শুটিংয়ের সেটে পানি ডুবে মারা গেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয়। পানি থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

প্রয়াত রাহুলের বয়স ৪২ বছর। তার ‘অকালমৃত্যু’তে কলকাতার সিনেমাপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। এত অল্প বয়সেই এমন সুঅভিনেতার প্রয়াণ মেনে নিতে পারছেন না সহশিল্পীরা।

কলকাতার গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ওড়িশা রাজ্যের তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের সেটে রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় ঘটেছে এমন ঘটনা। অভিনেতার মরদেহ দিঘা হাসপাতালে রাখা হয়েছে। সেখানেই তার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

‘ঠাকুরমার ঝুলি’ ওয়েব সিরিজে পুলিশের চরিত্রে রাহুল। ছবি: ফেসবুক থেকে
‘ঠাকুরমার ঝুলি’ ওয়েব সিরিজে পুলিশের চরিত্রে রাহুল। ছবি: ফেসবুক থেকে

ওই ধারাবাহিকে রাহুলের সহঅভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, শুটিং প্যাকআপের পর পানিতে ডুবে মৃত্যু হয় রাহুলের। তবে ঠিক কীভাবে ঘটনাটি ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।

ভাস্কর বলেন, আমরা শুটিং করে লাঞ্চ করতে গিয়েছিলাম। রাহুল আরও কয়েকটি শট দিয়ে আসবে বলে জানিয়েছিল। কিন্তু এমন কিছু ঘটে যাবে, ভাবতেও পারছি না। সুস্থ তরতাজা মানুষ এ ভাবে চলে গেল। ভাবা যাচ্ছে না।

শুটিং শেষ হওয়ার পর রাহুল কোনো কারণে পানিতে নেমেছিলেন জানিয়ে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে অভিনেতা দিগন্ত বাগচী বলেন, হয় ও সাঁতার জানত না, বা কোনোভাবে আটকে পড়েছিল। হঠাৎ টেকনিশিয়নরা চিৎকার করতে করতে বলে, রাহুলদা ডুবে যাচ্ছে।

স্ত্রী-সন্তানের সঙ্গে রাহুল। ছবি: ফেসবুক থেকে
স্ত্রী-সন্তানের সঙ্গে রাহুল। ছবি: ফেসবুক থেকে

দিগন্ত বাগচী জানান, রাহুলকে যখন পানিতে থেকে উদ্ধার করা হয় তখনো তিনি বেঁচে ছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

ছোটবেলা থেকেই বাবা নাট্যাভিনেতা বিশ্বনাথ বন্দোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে অভিনয় করেছেন রাহুল। পরে থিয়েটারে অভিনয় করেছেন দীর্ঘ দিন। ১৯৯৫ সালে মাত্র ১২ বছর বয়সে ‘প্রবাল রঙের আলো’ সিনেমায় প্রথম কাজ করেন তিনি। ‘চাকা’ ও ‘আবার আসব ফিরে’ সিনেমাতেও অভিনয় করেন তিনি।

তবে বড়পর্দায় ‘নায়ক’ হিসেবে রাহুলের অভিষেক ২০০৮ সালে, ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমা দিয়ে। সে সিনেমায় ব্যাপক দর্শকপ্রিয়তা পান তিনি। ওই সিনেমার ‘বাতাসে গুনগুন’ গানটি ওই সময় ছিল সবার মুখে মুখে।

এরপর রাহুলকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক বাণিজ্যিক ও অফট্র্যাক সব ধরনের সিনেমাতেই চুটিয়ে কাজ করেছেন। সুঅভিনেতা ছাড়াও সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক নানা ইস্যুতে সবসময় সরব ছিলেন তিনি।

রাহুল-প্রিয়াঙ্কাকে জনপ্রিয়তা এনে দেওয়া প্রথম সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’-এর পোস্টার। ছবি: সংগৃহীত
রাহুল-প্রিয়াঙ্কাকে জনপ্রিয়তা এনে দেওয়া প্রথম সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’-এর পোস্টার। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্মগুলোতেও কাজ করছিলেন রাহুল। গত মাসেই মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘আদালত ও একটি মেয়ে’, এ মাসেই মুক্তি পেয়েছে তার অভিনীত আরেকটি সিরিজ ‘ঠাকুমার ঝুলি’। দুটি সিরিজেই তার অভিনয়নের প্রশংসা করেছেন দর্শকরা।

‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় রাহুল যার সঙ্গে জুটি বেঁধেছিলেন, সেই প্রিয়ঙ্কা সরকারের সঙ্গে প্রেমের সম্পর্কেও জড়িয়ে পড়েন। তাকেই বিয়ে করেন। এই দম্পতির এক পুত্রসন্তান রয়েছে।

গত এক বছরেরও বেশি সময় ধরে ইউটিউবে ‘সহজ কথা’ চ্যানেলে একই নামে একটি পডকাস্ট হোস্ট করে আসছেন রাহুল অরুণোদয়। সবশেষ দুদিন আগেই প্রচারিত হয়েছে এর ৬৯তম পর্ব, যেখানে অতিথি ছিলেন অভিনেতা-পরিচালক ও রাজনীতিবিদ ব্রাত্য বসু।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

ঈদে সপ্তাহ জুড়ে ছুটি, ঢাকা প্রায় ফাঁকা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে সারা দেশে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি। কর্মব্যস্ত ও ছকে বাঁধা রুটিনের জীবনে এমন দীর্ঘ ছুটির সুযোগ খুব একটা আসে না। আর তাই, এই অভাবনীয় সুযোগকে পুরোপুরি কাজে লাগিয়ে আপনজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ।

১৩ দিন আগে

গান, নাটক ও সিনেমায় জমজমাট ঈদ: জি-সিরিজ ও অগ্নিবীণার বর্ণিল উৎসব

বাংলাদেশের অডিও-ভিডিও জগতের মহারাজত্বে যে একাই রাজত্ব করে চলছে, সেই জি-সিরিজ আবারও হাজির ঈদের রঙিন আনন্দযজ্ঞ নিয়ে। বছরের পর বছর ধরে জি-সিরিজ ও অগ্নিবীণা প্রমাণ করে আসছে— বিনোদন মানেই শুধু গানের ঝংকার বা নাটকের সংলাপ নয়, বরং একটি অনুভব, একটি অভিজ্ঞতা। আর ঈদের মতো উৎসবে তো বাংলাদেশের প্রথম সারি লেভেল

১৩ দিন আগে

অস্কারে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারে’র বাজিমাত, কারা পেলেন কোন পুরস্কার

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের আসর জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) এ অনুষ্ঠানে দেশ-বিদেশের খ্যাতিমান তারকা ও সিনেমাপ্রেমীদের উপস্থিতিতে মুখরিত ছিল পুরো ভেন্যু।

১৩ দিন আগে

ঈদে আসছে নতুন নাটক ‘বোবা কান্না’

নাটকের কাহিনীতে দেখা যাবে, জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও মানুষ কীভাবে নিজের অনুভূতিগুলো চেপে রাখে এবং সেই নীরব কষ্ট একসময় গভীর বেদনায় রূপ নেয়। ভালোবাসা, ভুল বোঝাবুঝি, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের কঠিন বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে যাবে নাটকের গল্প।

১৪ দিন আগে