শিল্প-সাহিত্য

হকার জসীমউদদীন

অরুণ কুমার
ছেলেবেলায় পেটের দায়ে পত্রিকার হকারি করেছেন জসীমউদদীন

পল্লীকবি জসীমউদদীন যে পরিবারে বড় হয়েছেন, অভাব-অনটন সেখানে নিত্যসঙ্গী। অভাবের মধ্যেই তিনি বই পড়ছেন, সাহিত্য পত্রিকা পড়ছেন, আর তাতেই আনমনে একসময় কবির মনে কবি হওয়ার বাসনা জাগে।

হকার জসীমউদদীনপল্লীকবি জসীমউদদীন যে পরিবারে বড় হয়েছেন, অভাব-অনটন সেখানে নিত্যসঙ্গী। অভাবের মধ্যেই তিনি বই পড়ছেন, সাহিত্য পত্রিকা পড়ছেন, আর তাতেই আনমনে একসময় কবির মনে কবি হওয়ার বাসনা জাগে।দদীন যে পরিবারে বড় হয়েছেন, অভাব-অনটন সেখানে নিত্যসঙ্গী। অভাবের মধ্যেই তিনি বই পড়ছেন, সাহিত্য পত্রিকা পড়ছেন, আর তাতেই আনমনে একসময় কবির মনে কবি হওয়ার বাসনা জাগে।

সেই বাসনা বাস্তবে রূপ দিতে গেলে-জসীমউদদীন জানতেন-কলকাতায় পাড়ি দিতে হবে তাঁকে। সেখানেই লেখাপড়া করবেন ভাবলেন।

কলকাতায় জসীমউদদীনের এক দুঃসম্পর্কের বোন থাকত। তাঁর স্বামী ছোট চাকুরে, মানে কুড়ি টাকা বেতন মোটে।

তাঁর ভাড়া করা বাসায় গিয়ে উঠলেন জসীমউদদীন। দরিদ্র হলেও বোনটি বড় উদার ছিলেন, উদার ছিলেন তাঁর স্বামীও। গ্রাম থেকে আসা ছোট ভাইটাকে উটকো ঝামেলা মনে না করে হাসিমুখেই বরণ করে নিলেন।

একখানি মাত্র ঘর, কোনোমতে একটা চৌকি আঁটে। দুহাত চওড়া একটা বারান্দা, সেখানেই বোন রান্না করেন, ধোঁয়ায় ঘর ভরে যায়।

এত অসুবিধার মধ্যেও বোনের বাড়িতে থাকতে শুরু করলেন। কিন্তু বোনের সংসারে অর্থকষ্ট দেখে ভাবলেন, নিজেও কিছু করা চাই। তাই পথে পথে হকারি করে পত্রিকা বিক্রির কথা ভাবলেন। তখন ‘বসুমতি’ পত্রিকার বড্ড চাহিদা। পত্রিকার দোকানে ৫-৭ দিন আগে টাকা জমা রাখলে তবেই পত্রিকা পাওয়া যায়। কিন্তু জমা দেওয়োর মতো টাকা কোথায় জসীমউদদীনের। তাই তিনি ‘নায়ক’ নামে কম প্রচারিত একটা পত্রিকা বিক্রির কথা ভাবলেন। দিনে টার্গেট ২৫ কপি। কিন্তু রাস্তায় বেরিয়ে বুঝলেন, পত্রিকা বিক্রি অত সহজ কাজ নয়। অনেক কষ্টে, লেকচার দিয়ে, পত্রিকার ভেতর কী আছে, তার চুম্বক অংশ শুনিয়ে পত্রিকা বিক্রির চেষ্টা করতেন কিশোর জসীমউদদীন। এখনকার হকাররাও একই কাজ করেন। কিন্তু এত কষ্টের পরেও সারা দিনে ২৫ কপি নায়ক বিক্রি হতো না।

হকারি করতে গিয়ে কার্তিক নামে আরেক পূর্ববঙ্গীয় হকারের সঙ্গে পরিচয় হয় জসীমউদদীদনের। লোকটা বড্ড দয়ালু। এই লোকটাই জসীমউদদীনের অবিক্রীত পত্রিকা বিক্রি করে দিতেন। ২৫ কপি পত্রিকা বেঁচে লাভ হতো মাত্র ১৪ পয়সা। অথচ এই জসীমউদদীন একসময় সাফল্যের চূড়ায় পৌঁছে গিয়েছিলেন, ঘুরেছিলেন দেশ-বিদেশ। আর তাঁর লেখার কথা নাই বা বললাম, সেসব আজ ইতিহাস!

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে