আফরোজা পারভীন

শারীরিক নানা সমস্যায় জেরবার হয়ে আছি। এতদিন মনের জোরে চললেও এখন আর কুলিয়ে উঠতে পারছি না। লিখতে পারছি না এটা মানতে চাইছে না মন। তাই শরীর আরো ভেঙে পড়ছে! ফেসবুকে অনিয়মিত। কাজেই অনেক খবরই নজরে আসছে না। কিন্তু দেশে এখন এমন একটা ঘটনা চলছে, যার জন্য ফেসবুক, পত্রিকা কোনো কিছুরই দরকার হচ্ছে না। আকাশ বাতাসে ভাসছে তিশা-মুশতাক কেচ্ছা। অনেক দিন ধরে শুনছি।
ভেবেছিলাম কিছু লিখব না। কিন্তু পারলাম না । তিশার বাবার অসহায় মুখ আর কান্না আমাকে উদ্বেল করে তুলল! তারা বিয়ে করে যদি চুপ থাকত এক রকম ছিল । কিন্তু তারা মহৎ কাজ করেছে এমন একটা ধারণা সমাজকে দেবার জন্য উঠে পড়ে লেগেছে। যেন হিরো হিরোইন বনে গেছে। বই লিখেই ক্ষ্যান্ত হয়নি। দিনের পর দিন সোস্যাল মিডিয়ায় আসছে, টিকটক করছে, রিল বানাচ্ছে। আর ওই মেয়ে তার বাবাকে মিথ্যাবাদী থেকে শুরু করে এমন কিছু নেই যে বলছে না। বাবা মা ও নিজ পরিবারকে মারাত্মকভাবে হেয় করছে । এমনকি বাবা-মার একান্ত নিজস্ব বিষয়াদিও তুলে ধরছে দেশবাসীর সামনে।
ভাবতে পারি না এটা কীভাবে সম্ভব! সন্তান কীভাবে তার বাবা-মাকে এমন অশ্লীল অভব্য ভাষায় বলতে পারে, উপস্থাপন করতে পারে! ভদ্রলোক কীভাবে সহ্য করছেন জানি না। তিনি সত্য বলছেন। কারণ মুশতাকের দ্বিতীয় স্ত্রী সত্যিই তার মেয়ের বান্ধবী। তিনি এ কথা বার বার বলেছেন। কাজেই তার অন্য কথাগুলোও সত্য হবে বলে বিশ্বাস করার কারণ আছে। মেয়ে যাচ্ছেতাইভাবে তাকে আপমান করছে তারপরও তিনি মেয়েকে কোনো দোষারোপ করেননি। বরং বলেছেন, মুশতাক তার মেয়েকে জিম্মি করে এসব বলাচ্ছে। পিতা বুঝি এমনই হয়! আসলে কী তাই! তিনিই ভালো জানেন। জিম্মি করলে কী এমন স্বতঃস্ফূর্তভাবে উচ্চকণ্ঠে দাপটের সাথে কথা বলা যায়?
যদি যায় বুঝতে হবে মেয়েটি পাকা অভিনেত্রী। যদি ধরেও নিই তিশার বাবা সত্য বলছেন না, তাহলেও কী একজন মেয়ে তার পিতা মাতাকে নিয়ে এভাবে বলতে পারে? পিতা মাতা জন্ম না দিলে সে কোথায় পেত এই বীরপুরুষ মুশতাককে, কোথায় থাকত তার উচ্চকণ্ঠ! অন্যদিকে মুশতাক হেন অপমান নেই যা তিশার বাবাকে করছে না। শ্বশুরের টাকায় হানিমুন করা দিয়ে শুরু হয়েছে। এখন প্রতিদিন শ্বশুরকে বিদ্রুপ করে বেসুরো গলায় গান গাইছে। আর পাশে বসে তিশা খিলখিল করে হাসছে! ভাবতে পারি না! গা গুলোয়। আমি বুঝতে পারছি না, মিডিয়া কেন এদের এতোটা গুরুত্ব দিচ্ছে। মুখরোচক কোন খবর পেলেই কী তা রসিয়ে রসিয়ে পরিবেশন করতে হবে সমাজের কথা না ভেবে! লোকজনের ইন্টারভিউ নিচ্ছে। এক একজন এসে তিশার বাবাকে গালাগাল করছে। অশ্রাব্য ভাষায় কথা বলছে। তার কাঁটা ঘায়ে নুনের ছিঁটে দিচ্ছে। সব মিডিয়ার এদের বয়কট করা উচিত। তা না করে এদের উপজীব্য করে বিভিন্নজন বিভিন্ন ভিডিও বানিয়ে দেদার পয়সা কামাচ্ছে। এদিকে সমাজের সচেতন মহল, বুদ্ধিজীবী সমাজ নিশ্চুপ। তারা হয়ত ভাবছেন, এটা ওদের পারিবারিক ব্যাপার। কিন্তু বুঝতে হবে, বিষয়টা অনেক আগেই পরিবারের পরিধি ছাড়িয়ে শুধু দেশে নয়, গোটা বিশ্বে ছড়িয়ে গেছে। এই অবস্থায় একজন অসহায় পিতার পাশে দাঁড়ানো সচেতন মহলের দায়িত্ব বলে মনে করি। রক্ষক ভক্ষক হবার পর সেটা কী আর পারিবারিক থাকে! শুনেছিলাম আদালতে আদেশ হয়েছে মুশতাক তিশার সমস্ত ভিডিও/ ছবি ফেসবুক থেকে নামিয়ে দিতে। কিন্তু কোথায়? প্রতিদিন ভিডিও, রিলের সংখ্যা বাড়ছে। আর নিত্য নতুন কায়দায় তিশার বাবাকে অপমান করা হচ্ছে। এর শেষ কোথায় জানি না। আপনারা তিশার বাবার পাশে দাঁড়বেন কী দাঁড়াবেন না সেটা আপনাদের বিবেচনা। তবে এই মারাত্মক অপমান আর ট্রমা থেকে তাকে উদ্ধার করার জন্য সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। (লেখকের ফেসবুক থেকে)

একটি নবনির্বাচিত বা নতুন গঠিত সরকারের সামনে রাষ্ট্র পরিচালনার নানাবিধ সংকট ও চ্যালেঞ্জ এসে দাঁড়ায়। তবে বর্তমান প্রেক্ষাপটে নতুন সরকারের পথচলা নিছক রুটিন রাষ্ট্র পরিচালনার বিষয় নয়; বরং এটি একই সঙ্গে রাজনৈতিক সমীকরণ সামলানো, গণআকাঙ্ক্ষা রক্ষা ও অর্থনৈতিক কাঠামোর ধ্বংসস্তূপ থেকে পুনরুত্থানের এক কঠিন পর
১৮ দিন আগে
এখানে একটি গুরুত্বপূর্ণ সূক্ষ্মতা স্পষ্ট করা দরকার— আমি রাজনৈতিক প্রতিবাদ বা আন্দোলনকে অন্যায় বলছি না। আমার মূল যুক্তিটি প্রাতিষ্ঠানিক সম্পর্ক নিয়ে— রাজপথকে যদি প্রধান রাজনৈতিক হাতিয়ার হিসেবে রাখা হয়, তাহলে সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া কঠিন হয়ে পড়ে।
২১ দিন আগে
মানুষের জীবনে কিছু প্রয়োজন আছে, যেগুলো নিয়ে কোনো আপস চলে না। খাদ্য তার প্রথম সারিতে। সকালে শ্রমজীবী মানুষের নাশতার রুটি, দুপুরে পরিবারের ভাতের হাঁড়ি, কৃষকের গোলায় ধান কিংবা দুর্যোগে অসহায় মানুষের হাতে পৌঁছে যাওয়া খাদ্যসহায়তা—সবকিছুর পেছনেই রয়েছে একটি বিশাল রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। সেই ব্যবস্থাপনার কেন
২৩ দিন আগে
বাংলাদেশের গণপরিবহনে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু হওয়া নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ঘটনা। ঢাকার রাস্তায় যখন নারী চালক, নারী সহকারী আর নারী যাত্রীদের নিয়ে বাস চলছে, তখন সেটা দেখতে ভালো লাগে। কিন্তু এই ভালো লাগার ভেতরেই কিছু অস্বস্তিকর প্রশ্ন লুকিয়ে আছে, যে প্রশ্নগুলো শুধু বাসের রং নিয়ে নয়, বরং আ
২৪ দিন আগে