সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে ৩১ দিন পর মুক্তি পেলেন বাংলাদেশি ২৩ নাবিক। শনিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুক্তিপণের ডলার-ভর্তি তিনটি ব্যাগ জলদস্যুদের হাতে পৌঁছালে নাবিকসহ জাহাজটি ছেড়ে দেয় তারা। আজ রোববার মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেন জিম্মি জাহাজটির মালিকপক্ষ কবির গ্রুপের মুখপাত্র মিজানুল ইসলাম।
বাংলামোটর ক্রসিং, মিন্টো রোড ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, কদম ফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, দোয়েল চত্ত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং ও কাঁটাবন ক্রসিং।
তিনি বলেন, ডেঙ্গু রোগের বেস্ট চিকিৎসা হচ্ছে প্রিভেনশন। আমরা আগে প্রতিরোধ করি। আমরা সচেতন হয়ে যদি নিজেদের বাড়ি-ঘর নিজেরা পরিচ্ছন্ন রাখি তাহলে এই ডেঙ্গু মশার উপদ্রব থেকে আমরা রক্ষা পাব। আমি স্পষ্ট করে বলতে পারি, ডেঙ্গু রোগে বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না।
ঢাবি উপাচার্য বলেন, নববর্ষ উদযাপনের ঐতিহ্যবাহী অনুষ্ঠান মঙ্গল শোভাযাত্রা। আমরা রোববার বাংলা নববর্ষ উদযাপন করতে যাচ্ছি। আশা করছি, বিগত বছরের তুলনায় এ বছরও ভালো কাটবে। এবারের উপজীব্য বিষয় হলো ‘অন্ধকারকে কাটিয়ে আলোর দিকে ধাবিত হওয়া’। প্রতিবারের মতো এবারও চারুকলা অনুষদ দিবসটি উদযাপন করার জন্য প্রয়োজনীয়
পহেলা বৈশাখের বর্ষবরণের আয়োজনে চলছে শেষ সময়ের প্রস্তুতি। আগামীকাল রোববার পহেলা বৈশাখ, নতুন বাংলা বর্ষ-১৪৩১। বর্ষবরণের আয়োজনে সুনির্দিষ্ট কোনো হামলার শঙ্কা নেই, তবুও অতীতের সবকিছু মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
বান্দরবান জেলার রুমা উপজেলা ভ্রমণে পর্যটকদের চারটি নির্দেশনা দিয়ে একটি পত্র জারি করেছিল রুমা উপজেলা প্রশাসন। ৯ এপ্রিল ওই পরিপত্র জারি করা হয়। তবে শুক্রবার (১২ এপ্রিল) ওই চার নিদর্শনা স্থগিত করে একটি পত্রাদেশ জারি করেছে রুমা ইউএনও দিদারুল আলম (রুটিন দায়িত্ব)।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা বাগেরহাটে হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে এর আওতায় পাশের বিভিন্ন জেলার রোগীদের জন্য বিশেষায়িত হৃদরোগ হাসপাতাল স্থাপন করা হবে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা শাখা (ডিবি) বিভাগ।
ঈদে দুই দিন বন্ধ থাকার পর চলা শুরু করেছে মেট্রোরেল। শনিবার সকাল থেকে চলা শুরু করা মেট্রোরেলে রমজানের সূচি আর থাকছে না। ফলে আগের সূচিতে এক ঘণ্টা বাড়তি সময় আর থাকছে না।
সাম্প্রতিক সময়ে দেশে অগ্নিকাণ্ড বাড়ছে। বৃহস্পতিবার ঈদের দিন সাভারে ওয়েক্স ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় আগুন লাগে। একই দিন শরীয়তপুরের জাজিরায় মাঝিরঘাট বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ২৫টি দোকান পুড়ে যায়। এ ছাড়া মানিকগঞ্জের সিংগাইরে কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডে তিনটি গরু ও তিনটি ছাগল পুড়ে মারা যায়।
আবহমান বাংলার চিরায়িত বিভিন্ন ঐতিহ্যকে ধারণ করে আসছে এই চৈত্রসংক্রান্তি। বছরের শেষদিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতিবছর চৈত্রসংক্রান্তিকে ঘিরে থাকে বিভিন্ন অনুষ্ঠান-উৎসবের আয়োজন। মনে করা হয়, চৈত্রসংক্রান্তিকে অনুসরণ করেই পহেলা বৈশাখ উদযাপনের এত আয়োজন। তাই চৈত্রসংক্রান্ত
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সদরঘাট ১১ নং পন্টুনের সামনে এমভি তাশরিফ-৪ নামে একটি লঞ্চ ও এমভি পূবালী-১ নামে আরও একটি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামে আরেকটি লঞ্চ ঢুকানোর সময় এমভি তাশরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে গেলে পাঁচ যাত্রী লঞ্চে ওঠার সময় গুরুতর আহত হন। আহতদের
এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগের ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে আজ শুক্র ও আগামীকাল শনিবার সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়বে আর রাতে অপরিবর্তিত থাকতে পরে।
অনেক সময় আগুন লেগে যাওয়ার পর তাড়াহুড়ায় বা কিছু ভুলের কারণে ঘটতে পারে হতাহতের ঘটনা। কঠিন পরিস্থিতিতে বুদ্ধি কাজ করে না অনেক সময়। তাই অন্যের বা আপনার অসতর্কতায় আগুন লেগে গেলে যতটা সম্ভব মাথা ঠাণ্ডা রেখে পদক্ষেপ নিতে হবে। এতে হয়তো বেঁচে থাকা সম্ভব, ক্ষতি কমতে পারে। তবে মনে রাখবেন, যে আগুন আপনার পক্ষে
ঘরের মাঠ এনফিল্ডে সবসময়ই অপ্রতিরোধ্য লিভারপুল। এই দুর্গে গত ১৪ মাস কোনো ম্যাচ হারেনি তারা। অবশেষে ঘরের মাঠে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকা দলকে রীতিমতো বিধ্বস্ত করেছে আটলান্টা। গতকাল রাতে ইউরোপা কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আটলান্টার কাছে ৩-০ গোলে হেরেছে জার্গেন ক্লপের দল।
রাজধানীর মিরপুরের ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।
চট্টগ্রামের মইজ্জারটেক এলাকায় অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে আগুন লেগেছে। শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করছে।