Ad

খবরাখবর

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন

০২ মে ২০২৪

মোহাম্মদ আলী ১৯৮০ সালে হাইকোর্টে এবং ১৯৮৫ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০১ সালের ২৩ অক্টোবর তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। ২০০৫ সালের ৩০ এপ্রিল দেশের ১২তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন।

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন

আরও ১৭ জনের দেহে করোনা শনাক্ত

০২ মে ২০২৪

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার তিন দশমিক ৩৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

আরও ১৭ জনের দেহে করোনা শনাক্ত

মুস্তাফিজের প্রথম উইকেটহীন ম্যাচে হারলো চেন্নাই

০২ মে ২০২৪

চতুর্থ বোলার হিসেবে আক্রমনে এসে নিজের প্রথম ওভারে ৩ রান দেন মুস্তাফিজ। দ্বিতীয় ওভারের ফিজ দেন ১০ রান। তৃতীয় ওভারে মেডেন নেন এই বাঁ-হাতি পেসার। শেষ ওভারে ৫টি ওয়াইড দিয়ে মোট ৯ রান দেন মুস্তাফিজ।

মুস্তাফিজের প্রথম উইকেটহীন ম্যাচে হারলো চেন্নাই

বজ্রপাতে তিন জেলায় ৬ জনের মৃত্যু

০২ মে ২০২৪

সারা দেশের তীব্র তাপপ্রবাহের পর আজ চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি এলেও বজ্রপাতে রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজারে ছয়জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ও দুপুরের দিকে বৃষ্টির সময় বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়।

বজ্রপাতে তিন জেলায় ৬ জনের মৃত্যু

রোনালদোর জোড়া গোলে কিং কাপের ফাইনালে আল নাসর

০২ মে ২০২৪

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে কিং কাপের ফাইনালে উঠেছে আল নাসর। বুধবার রাতে রিয়াদে সেমিফাইনালে আল খালিজকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে আল হিলালের মুখোমুখি হওয়া নিশ্চিত করেছে আল নাসর। এর আগে মঙ্গলবার আল ইত্তিহাদকে হারিয়ে ফাইনালে উঠে আল হিলাল। আগামী ৩১ মে জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত

রোনালদোর জোড়া গোলে কিং কাপের ফাইনালে আল নাসর

১ কোটি গরিব মানুষকে একটা ব্যাংকের মালিক বানিয়েছি : ড. ইউনূস

০২ মে ২০২৪

এক কোটি গরিব মানুষকে একটি ব্যাংকের মালিক বানিয়েছেন মন্তব্য করে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাকে দেখলে কি মনে হয়, আমি জোচ্চুরি করার জন্য এই ব্যবসায় নেমেছি?

১ কোটি গরিব মানুষকে একটা ব্যাংকের মালিক বানিয়েছি : ড. ইউনূস

মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে

০২ মে ২০২৪

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে

কামরুল ইসলাম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

০২ মে ২০২৪

কামরুল ইসলাম চৌধুরীর স্ত্রী কাজী শাহনাজ রিতা মৃত্যুবার্ষিকীতে মরহুমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

কামরুল ইসলাম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

শনিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে

০২ মে ২০২৪

শনিবার থেকে যথারীতি মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চলবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ

০২ মে ২০২৪

তাপদাহে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ

দেশের ৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

০২ মে ২০২৪

দীর্ঘ তাপপ্রবাহের পর দেশের কয়েক জেলায় আজ বৃষ্টি হয়েছে। একই সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের ৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ ঢাকায়

০২ মে ২০২৪

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে মৃত্যুবরণকারী ৮ বাংলাদেশি নাগরিকের মরদেহ দেশে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় লিবিয়া থেকে SV808 বিমানযোগে দেশে পৌঁছে। এ ঘটনায় একটি মামলাও হয়েছে।

ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ ঢাকায়

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় স্বস্তির বৃষ্টি

০২ মে ২০২৪

তীব্র তাপদাহের পর অবশেষে নেমেছে স্বস্তির বৃষ্টি। সকাল থেকেই চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও ফেনীতে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দিন গড়িয়ে রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় স্বস্তির বৃষ্টি

রাজবাড়ীতে ট্রেন চলাচল স্বাভাবিক

০২ মে ২০২৪

রাজবাড়ীতে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনটি তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে মালবাহী ট্রেনটি উদ্ধার করা হয়। বর্তমানে রাজবাড়ীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

রাজবাড়ীতে ট্রেন চলাচল স্বাভাবিক

কিংস কাপের ফাইনালে আল নাসর

০২ মে ২০২৪

রোনালদোর জোড়া গোলে সৌদি আরবের কিংস কাপের ফাইনালে উঠল আল নাসর। সেমিফাইনালে আল খালিজকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে তারা। বুধবার (০১ মার্চ) সৌদি আরবের রিয়াদে ম্যাচটি অনুষ্ঠিত হয়। তাকে সঙ্গ দিলেন সেনেগাল তারকা সাদিও মানে।

কিংস কাপের ফাইনালে আল নাসর

নৌকাডুবি : ৮ বাংলাদেশির মরদেহ দেশে ফিরবে আজ

০২ মে ২০২৪

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে মৃত্যুবরণকারী ৮ বাংলাদেশি নাগরিকের মরদেহ আজ বৃহস্পতিবার দুপুরে দেশে পৌঁছাবে। লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে বিষয়টি জানানো হয়।

নৌকাডুবি : ৮ বাংলাদেশির মরদেহ দেশে ফিরবে আজ

দুই জেলায় ঝড়ের পূর্বাভাস

০২ মে ২০২৪

দেশের দুই জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

দুই জেলায় ঝড়ের পূর্বাভাস