চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় স্বস্তির বৃষ্টি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ মে ২০২৪, ১৪: ০৮

তীব্র তাপদাহের পর অবশেষে নেমেছে স্বস্তির বৃষ্টি। সকাল থেকেই চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও ফেনীতে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দিন গড়িয়ে রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বন্দর নগরী চট্টগ্রামে বৃহস্পতিবার (২ মে) ভোররাত থেকে দুই দফায় বৃষ্টি হয়েছে। সকাল ১০টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে চট্টগ্রাম অঞ্চলে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল বারেক জানান, বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে প্রথম দফায় সামান্য বৃষ্টি হয়। ওই সময় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১ মিলিমিটার। এরপর সকালের দিকে চট্টগ্রামে দ্বিতীয় দফায় বৃষ্টি নামে। সকাল ১০টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ৭ মিলিমিটার।

পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও ভোরের দিকে গুঁড়ি বৃষ্টি হয়েছে। তবে স্থায়িত্ব ছিল মাত্র কয়েক মিনিট। সামান্য হলেও বৃষ্টির দেখা পেয়ে জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। বান্দরবানেও থেমে থেমে বজ্রপাত ও বৃষ্টিপাত হয়েছে। ভোর থেকে সামান্য বৃষ্টিপাতে গরমের মাত্রা কিছুটা কমেছে।

এদিকে ভোর থেকেই নোয়াখালীর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সকাল ৮টার দিকে থেমে থেমে গুঁড়ি বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে মাঝারি বৃষ্টিপাতে গরম কমে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।

অবশেষে বৃষ্টির দেখা পেয়েছে ফেনীবাসীও। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার পর এ বৃষ্টিপাত হয়। ফেনীর আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৮টা ৪৫ মিনিটে বৃষ্টি শুরু হয়ে ৪-৫ মিনিট ছিল। তাতে ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, সকাল থেকে অনেক জায়গাতেই বৃষ্টি হছে। আগে যেমন শুধু সিলেটে বৃষ্টি হচ্ছিল, সেটা এখন চট্টগ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আস্তে আস্তে সারাদেশে বৃষ্টিপাত ছড়িয়ে পড়ার আশা করা হচ্ছে।

আবহাওয়া অফিস আরও জানায়, বৃষ্টিপাতের ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। তাতে গরম কিছুটা কমলেও পাঁচ-ছয়দিনের মাথায় ফের তাপপ্রবাহ শুরু হতে পারে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানি সমস্যার সমাধানে অন্তত ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

চলমান জ্বালানি সমস্যার সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে। ছয় মাস কিংবা এক বছরে এর সমাধান হবে না। ন্যূনতম দুই বছর লাগবে।

৯ ঘণ্টা আগে

অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স

৯ ঘণ্টা আগে

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে সরকারি চাকুরেদের পে স্কেল

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”

১০ ঘণ্টা আগে

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত-শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধের দাবি

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক

১০ ঘণ্টা আগে